• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটার জলমায় ওয়ার্ড বিএনপির প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ’র প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নওগাঁর ধামইরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জে ৬ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান বাঁশখালী মাদ্রাসা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত যশোর সদর পুলিশ কর্তার মোটরসাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার, আটক ২ কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের ৯১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন কুষ্টিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ভেঙে দেওয়া হলো কিলন ও চিমনি ভেড়ামারা উপজেলা ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার জোর দাবি এলাকাবাসীর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

দৌলতপুরে মিনারুলের প্রতারণার ফাঁদে পড়ে সর্বস্বান্ত হওয়ার অভিযোগ করেছে পিন্টু ও সাদ্দাম

Montu Rahman / ২৩৭ Time View
Update : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

কুষ্টিয়া দৌলতপুর

কুষ্টিয়া দৌলতপুরে বিদেশ গিয়ে, মিনারুলের প্রতারণার ফাঁদে পড়ে সর্বস্বান্ত পিন্টু ও সাদ্দাম বলে অভিযোগ উঠেছে।

মিনারুল ইসলাম আদাবাড়ীয়া উত্তর পাড়া গ্রামের নাহা রুল ইসলামের ছেলে।

প্রতারণার স্বীকার পিন্টু আলী আদাবাড়ীয়া উত্তর পাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে ও সাদ্দাম হোসেন আদাবাড়ীয়া কলোনী পাড়া গ্রামের শামসুদ্দিনের ছেলে।

পিন্টু আলী ও সাদ্দাম হোসেন বলেন, মিনারুল ইসলাম আমাদের প্রতিবেশী এবং পাশাপাশি বসবাস করি। আমাদেরকে মালয়েশিয়া দেশে ভালো বেতনে চাকুরী দিতে পারিবো মর্মে বিশ্বাস সৃষ্টি করে। আমাদের প্রতিবেশী হওয়ায় তাহার কথায় আমরা বিশ্বাস করি। এরপর মিনারেলের সহিত ৪৫০,০০০/- টাকা করিয়া চুক্তি হয়। পরবর্তীতে অনুমান ০৫ মাস পূর্বে আমাদের উভয়ের বসত বাড়িতে বসিয়া এলাকার গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতে সর্বমোট ৯,০০,০০০/- টাকা মিনারুল ইসলামকে প্রদান করি এবং আমাদের কোম্পানীর ভিসাই পাঠাইয়া দেবে মর্মে উপস্থিত মানুষের সামনে স্বীকার করে। পরবর্তীতে আমাদের মালয়েশিয়া দেশে পাঠাইয়া দেয়। সেখানে আমাদের কোম্পানীর ভিসায় না দিয়া সাপ্লাই ভিসায় দেয়। এরপর সেখানে আমাদের একটি ঘরের ভিতরে আটকায় রাখে এবং অনাহারে অর্ধহারে জীবন যাপন করিতে থাকি। সেখানে চারমাস থাকার পরে অনুমান ২০/২৫ দিন পূর্বে আমরা বাংলাদেশে চলিয়া আসি। এরপর আমাদের দেওয়া উক্ত টাকা ফেরৎ চাইলে উক্ত আজকাল করিয়া তালবাহানা করিতে থাকে। গত ইং-২৫/০৩/২০২৪ তাং বিকাল অনুমান ০৫.০০ ঘটিকার সময় আসামীর বাড়ির সামনে উপস্থিত হইয়া আমাদের দেওয়া উক্ত টাকা ফেরৎ চাইলে আসামী আমাদের অশালিন ভাষায় গালিগালাজ করিতে থাকে। আরো বলে সে কোন টাকা দেবে না, ফের টাকা চাইতে আসিলে আমাদের খুন জখম করিবে মর্মে হুমকি ধামকি দেয়।

এ বিষয়ে পিন্টু পিতা আবুল কাসেম ও সাদ্দামের পিতা শামসুদ্দিন বলেন, বিদেশ নিয়ে ভালো কাজ দিবে বলে আমাদের সাথে প্রতারণা করে আমাদের টাকা পয়সা হাতিয়ে নিয়েছে মিনারুল ইসলাম। আমরা আজ সর্বস্ব ফুরিয়ে পথের ফকির হয়ে গেছি। আমরা তদন্ত পূর্ব টাকাফেরত ও মিনারুলের বিচার চাই।

এ বিষয়ে এলাকাবাসী, কামাল হোসেন, উজ্জল আলী,আবু বক্কর সহ আর অনেকে বলেন, আমরা জানি মিনারুল ইসলাম ভালো কাজ দেওয়ার কথা বলে পিন্টু ও সাদ্দামকে বিদেশে নিয়ে গিয়েছিল। বিদেশে কাজ না পেয়ে পিন্টু সাদ্দাম দেশে ফিরে এসেছে। তাদের সাথে অবিচার করা হয়েছে।

এ বিষয়ে মিনারুল ইসলাম এর সাথে যোগাযোগ করার জন্য তার বাড়িতে গেলে তাকে বাড়িতে না পেলে তারা পরিবারের লোকজনের কাছে মুঠোফোনের নাম্বার চাইলে তারা বলেন নাম্বার নাই। পরে মিনারুল ইসলাম নিউজ না করার জন্য বিভিন্ন প্রভাবশালী নেতাদের দিয়ে ফোন করান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD