• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
রূপগঞ্জে ১৮ মামলার সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার শ্রাবণ ও তার ৩ সহযোগী গ্রেফতার সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ৩৫ বোতল স্কাফসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মদ,বিয়ার স্কারাফ ও গাঁজাসহ বিজয়নগরে বিপুল মাদকদ্রর জব্দ ১ নারী গ্রেফতার শায়েস্তাগঞ্জ উপজেলা সার ডিলার নিয়োগ যাচাই-বাছাই ও বিক্রয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও মনিটরিং কমিটির সদস্য পলাশ ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা লালপুরে ১০৬ ইয়াবাসহ পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৩ কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারী, মাদকসেবী ও ওয়ারেন্টভুক্তসহ মোট ৭ জন আসামী গ্রেফতার জেলা পুলিশ সুপার ওমর ফারুক বলেছেন: বটিয়াঘাটায় ‘হয় পুলিশ থাকবে, নয় মাদক থাকবে’ কুমিল্লা জেলার দাউদকান্দি মডেল থানা পুলিশ ১০০ কেজি গাঁজা উদ্ধার প্রাইভেটকার জব্দ চালক পলাতক

দৌলতপুরে নব-নির্বাচিত সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীকে গণ সংবর্ধনা

Montu Rahman / ২৫১ Time View
Update : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪

দৌলতপুরে নব-নির্বাচিত সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীকে গণ সংবর্ধনা

আছানুল হক কুষ্টিয়া দৌলতপুর

কুষ্টিয়া দৌলতপুরে নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরীকে গণ সংবর্ধনা দিলেন উপজেলার সকল শ্রেণী পেশার মানুষ।

১৬ জানুয়ারী বিকাল ৪ টার সময় দৌলতপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় চত্বরে গণ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গত ৭ জানুয়ারীর নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে ট্রাক প্রতীক নিয়ে বিজয়ী হন রেজাউল হক চৌধুরী । বিজয়ী সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরী শপথ গ্রহন শেষে আজ ১৬ জানুয়ারী দুপুরে ঢাকায় থেকে লালনশাহ্ সেতু হয়ে দৌলতপুরে আসেন। এ এসময় হাজার হাজার নেতা কর্মী উপস্থিত হন লালনশাহ্ সেতুতে। তিনি দৌলতপুরে প্রবেশ করেই নেতা কর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ও যুগ্ম সাধারণ সম্পাদক বখতিয়ার রহমান বাচ্চুর পরিচালনা গণ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন রিমন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাহেরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মোতাছিম বিল্লাহ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি জহুরুল ইসলাম সহ আরো উপস্থিত ছিলেন, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মী।

গণ সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার সকল শ্রেণী পেশার মানুষ সংবর্ধনা প্রদান করেন।

এ সময় আলহাজ্ব রেজাউল হক চৌধুরী বলেন, আপনারা আমাকে নির্বাচিত করেছেন, আমি উপজেলা সকল শ্রেণী পেশার মানুষের এম পি। আমি আপনাদের কাছে যে কথা দিয়েছি তা রাখবো ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD