• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সংগঠন বিরোধী কার্যকলাপের প্রতিবাদে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে সুনামগঞ্জে মিষ্টি বিতরন ও আনন্দ মিছিল সুনামগঞ্জ জেলায় নতুন ডিসি মিনহাজুর রহমান কিশোরগঞ্জে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,থানায় মামলা দায়ের কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক (ডিসি) সোহানা নাসরিন চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন নওগাঁয় পুলিশ তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বাদিকে আপসের চাপ দেওয়ার অভিযোগ কটিয়াদীতে দীর্ঘসময় বিদ্যুৎবিহীন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত; অভিভাবক ও পরীক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ দুর্নীতির সংবাদ প্রকাশঃ সুনামগঞ্জে সাংবাদিকের ওপর যুবদল ও সেচ্ছাসেবক দলনেতার হামলা

দৌলতপুরে  অস্ত্র ও মাদক সহ যুবদল নেতা  গ্রেফতার

Muntu Rahman / ১২৯ Time View
Update : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

দৌলতপুর ( কুষ্টিয়া)  প্রতিনিধি 

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের শীর্ষ অস্ত্র ও মাদক ব্যবসায়ী জাহিদুল ইসলাম জামিল মালিথা (৪০) কে অস্ত্র, গুলি ও হিরোইন(মাদক) সহ গ্রেপ্তার করেছে কুষ্টিয়া মিরপুর ৪৭ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ অভিযানিক দল।

জাহিদুল ইসলাম জামিল মালিথা ফিলিপনগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব। 

শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) রাতে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আবেদের ঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত জামিল মালিথা ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর মালিথাপাড়া গ্রামের মৃত জালাল মালিথার বড় ছেলে ।বিজিবি সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অবৈধ অস্ত্র ও মাদক আমদানি করে দেশের বিভিন্ন অঞ্চলে পাইকারি ও খুচরা ব্যবসা চালিয়ে আসছিলেন জামিল মালিথা।পদ্মা নদী সংলগ্ন সীমান্ত এলাকা হওয়ায় তিনি স্থানীয় ও সীমান্তপারের একটি সিন্ডিকেটের মাধ্যমে এই অবৈধ মাদক হিরোইন ও অস্ত্র কার্যক্রম পরিচালনা করতেন।গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ দল শুক্রবার রাতে অভিযান চালিয়ে জামিল মালিথাকে গ্রেপ্তার করে।এ সময় তার হেফাজত থেকে প্রচুর পরিমাণ অবৈধ মাদকদ্রব্য(হিরোইন) ও আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধার করে।

স্থানীয়দের বরাতে জানা গেছে,জামিল মালিথা ফিলিপনগর, চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নসহ পদ্মা নদী সংলগ্ন চরাঞ্চলজুড়ে মাদক( ফেন্সিডিল,হিরোইন) ও অস্ত্র ব্যবসার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন।।।তবে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মিরপুর ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক বলেন,গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জামিল মালিথাকে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে।অবৈধ মাদক (হিরোইন) ও অস্ত্র নিজ হেফাজতে রাখার অপরাধে জামিলের বিরুদ্ধে দৌলতপুর থানাতে মাদক ও অস্ত্র আইনে মামলা হয়েছে।দৌলতপুর থানার মামলা নম্বর-৪১। 

এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ সুলাইমান শেখ  বলেন,দীর্ঘদিন ধরে জেলার সকল ইউনিটের গোয়েন্দা নজরদারি পর জামিলকে গ্রেফতার করেছে বিজিবি,মামলা হয়েছে।চরাঞ্চলের অস্ত্র,মাদক,ডাকাতি সহ সকল অপকর্মে জড়িতদের ধরতে কাজ অব্যাহত রয়েছে,অপরাধী যেই হোক,কাউকে ছাড় দেওয়া হবেনা বলে জানান তিনি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD