• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত শতবর্ষী লাইব্রেরীটিতে সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে হাজার হাজার মূল্যবান বই দৌলতপুরে শরীফ উদ্দিন জুয়েলের মা’এর ১৫ তম মৃত্যু বার্ষিকী পালিত সীতাকুণ্ডে গণপিটুনিতে মাদক ব্যবসায়ী ইরান নিহত।।বাড়িতে উত্তেজিত জনতার অগ্নি সংযোগ কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে ব্যপক প্রস্তুতি: অনুষ্ঠানস্থল পরিদর্শন করলেন দুই প্রতিমন্ত্রী তাহিরপুরে নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের নির্দিষ্টকালের নৌ ধর্মঘটের ডাক র‍্যাবের অভিযানে রাজশাহীর কাটাখালী এলাকা হতে ২০ কেজি গাঁজা’সহ ২ মাদক কারবারিকে গ্রেফতার  বদলগাছীতে খাড়িতে গোসলে নেমে দম্পত্তির মৃত্যু নওগাঁয় জাতীয়তাবাদী নাগরিক সমাজের উদ্যোগে গাছের চারা বিতরণ , মাছের পোনা অবমুক্ত ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা কর্মসূচি “সোনারগাঁও, নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ১২ মামলার আসামি গিটু হৃদয়ে ভগ্নীপ্রতি রাসেলকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে র‌্যাব-১১

দর্শনা পৌরসভার মেয়র মতিয়ার রহমান সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন 

Zakir Hossain Mithun / ৫৮৩ Time View
Update : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২

দর্শনা পৌরসভার মেয়র মতিয়ার রহমান সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন

হাফিজুর রহমান :

দর্শনা পৌরসভার চার চার বারের মেয়র ও দর্শনা পৌর আ. লীগের সভাপতি এবং জেলা আ,লীগের সদস্য মোঃ মতিয়ার রহমান তার হাজার হাজার ভক্তদের সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন।তিনি

দিল্লির এ্যাপোলো হাসপাতালে নিবিড় পরিচর্চাকেন্দ্র দীর্ঘ ১ মাস থাকার পর আজ বুধবার ভোর সাড়ে ৫ টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।তিনি দর্শনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুল ইসলামের বড় ছেলে । মৃত্যকালে তার বয়স হয়েছিল (৫৬) বছর। দর্শনা পৌর সভায় যখন মৃত্যুর সংবাদ পৌছায় সঙ্গে সঙ্গে নেমে আসে শোকের ছায়া।

জানা যায়, দর্শনা পৌর আ,লীগের সভাপতি ও দর্শনা পৌরসভার চার চারবারের সফল মেয়র বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব মোঃ মতিয়ার রহমান(৫৬))এর জীবন সংকটাপন্ন অবস্থায় ভালোবাসার নিদর্শন তৈরি করতে নিজের জীবন বিপন্ন করে স্বামীকে লিভার দিয়ে পাশে দাঁড়িয়েছিলেন তার পত্নি মোছাঃ রোজী রহমান(৫৩)। গত ২৫ নভেম্বর রাত নয়টারদিকে ভারতের দিল্লির এ্যাপোলো হাসপাতালে তাঁদের লিভার প্রতিস্থাপন করে। সব চেষ্ঠার পরও বাচানো গেলো না।

দর্শনা পৌরসভার মেয়র মোঃ মতিয়ার রহমান দীর্ঘদিন ধরে লিভারের জটিল রোগে ভুগছিলেন এবং তিনি বাংলাদেশ ও ভারতে বহুবার চিকিৎসা নেবার পরও তার শরীরের কোন উন্নতি না হবার কারণে ডাক্তারা তাকে লিভার প্রতিস্থাপনের পরামর্শ দেন। চিকিৎসকদের পরামর্শে তার লিভার প্রতিস্থাপন করার প্রয়োজনীয়তা দেখা দিলে তার সহধর্মিনী রোজি রহমান নিজের জীবনকে বিপন্ন করে স্বামী মেয়র মতিয়ারকে লিভার দিয়েছিলেন।

তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। এর মধ্যে রয়েছেন চুয়াডাঙ্গা ১ আসনের এমপি বীরমুক্তিযোদ্ধা ও জেলা আ,লীগের সভাপতি সোলাইমান হক জোয়ার্দ্দার( সেলুন), চুয়াডাঙ্গা ২ আসনের এমপি হাজী মোঃ আলী আজগার টগর, জেলা আ,লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোঃ আজাদুল ইসলাম আজাদ, চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আ,লীগের সভাপতি মাহফুজুর রহমান মন্জু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ আলী মুনছুর বাবু, দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফসহ আরো অনেকে।

এছাড়া তিনি বিভিন্ন সাংবাদিক সংগঠন, স্কুল, কলেজ ও মাদ্রাসায় আর্থিক সহায়তা দেওয়াসহ সামাজিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পারিবারিক সূত্র জানা যায়, আগামী কাল বৃহস্পতিবার যে কোন সময় মতিয়ার রহমানের লাশ বাংলাদেশ পৌছাবে বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD