• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ যশোরে সাড়ে তিন কোটি টাকার স্বর্নবারসহ আটক ৩ উখিয়ায় সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার করল বিজিবি গণভোট পুনরায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের উদ্যোগে চকরিয়া মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী স্কুল এন্ড কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা কর্মসূচি সম্পন্ন সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ- ২০২৬ পালিত চকরিয়ায় আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত ও হত্যা মামলার প্রধান আসামি তৌহিদ গ্রেফতারে চকরিয়া থানা পুলিশের প্রেস কনফারেন্স জুলাই সনদ বাস্তবায়ন ও আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য দমনে সরকার ব্যর্থ – ইসহাক খন্দকার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

দরিদ্র মেধাবীদের উৎসাহ দিতে জামালগঞ্জে ‘দেশ-প্রবাস’-এর স্কুল ব্যাগ বিতরণ

Montu Rahman / ২৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি ::

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় স্বেচ্ছাসেবী সমাজসেবা সংগঠন ‘দেশ-প্রবাস’-এর উদ্যোগে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) দুপুরে জামালগঞ্জ উপজেলার রিভারভিউ পার্কে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে উপহার হিসেবে স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের ক্রীড়া সম্পাদক জনাব হাসিবুল হাসান বাতেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব মোঃ নুরুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জনাব এম এ রব।
সভাপতির শুভেচ্ছা বক্তব্যের পর প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,
“শিক্ষাই জাতির মেরুদণ্ড। দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সমাজের সকলের নৈতিক দায়িত্ব। ‘দেশ-প্রবাস’ সংগঠনের এই মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লম্বাবাঁক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শওকত সাহেব। এছাড়াও উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জনাব রতন পাল, সহ-সাধারণ সম্পাদক জনাব আতিকুর রহমান আদিল, সিনিয়র সদস্য আলমগীর হোসেন, মনিরুজ্জামান, স্বপন বাবু, টিম লিডার জোনাকি ভূঁইয়া, পরশমণি চৌধুরীসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়। পরে সভাপতি জনাব মোঃ নুরুল হক ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD