• বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম:
বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’ ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন পরিদর্শন ভেড়ামারায় ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনার আমন্ত্রণপত্র প্রদান উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ বাদাঘাটে বিক্ষোভের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ সাংবাদিক খুনের আস্ফালন: কার ছত্রছায়ায় অভয় পাচ্ছে খুনি মিজান? ​

“তুমি নও আমার প্রতিবিম্ব” বইয়ের সমালোচনা

Zakir Hossain Mithun / ৫৫১ Time View
Update : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩

“তুমি নও আমার প্রতিবিম্ব” বইয়ের সমালোচনা

সবার প্রিয় লেখক,গবেষক, শিল্পী, আবৃত্তিকার, বলিষ্ঠ কন্ঠস্বর এবং পেইন্টিং এর নিপুণ তুলির নিপুণ হাত কবি আমেনা খানম এর। কাকতালীয় ভাবে বিশিষ্ট কবি কবি আমেনা খানম এর বইয়ের স্টলে তাকে দেখতে পেয়ে তার লেখা অনেক বইয়ের মধ্যে থেকে “তুমি নও আমার প্রতিবিম্ব ” বইটি কবির থেকে থেকে অটোগ্রাফ সহ পেয়ে ছিলাম। তার লেখা বই পূর্বেও পড়েছি। তখনই ভেবেছিলাম তার বইয়ের সমালোচনা করবো তাই “তুমি নও আমার প্রতিবিম্ব” বইয়ের সমালোচনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি-

সাহিত্য সম্পর্কে তেমন কিছু একটা জানিনা তারপর ও বেশ কয়েকদিন ধরে “তুমি নও আমার প্রতিবিম্ব” বইটা পড়ে পড়ে বুঝার চেষ্টা করলাম। তার মেধা, ধীশক্তি সবকিছু কে কাজে লাগিয়েছে এ বইয়ে। তার বই আমার অনেক ভুল ধারনা পাল্টে দিয়েছে। তার বই সকলের ভালো বইয়ের খোরাক মিটাবে।

গল্প কবিতার বইগুলো যারা লিখেন এবং বাজারজাত করেন- কম-বেশি সবার মধ্যেই কিছু না কিছু যত্নের অভাব আমি খেয়াল করি। বেশিরভাগ বই হাতে পাবার পর মনে হয়, প্রচ্ছদটা আরো সুন্দর হতে পারতো, বাইন্ডিংটা আরো ভালো হলে ভালো হতো, কিংবা আরো ভালো মানের কাগজ দিলে বইটা আরো বেশিদিন ভালোভাবে সংরক্ষণ করা যেতো। সর্বোপরি একটা প্রশ্ন মনে জাগে, লেখক তার বইয়ের ব্যাপারে কতটা সিরিয়াস হতে পারে। বইয়ের মূল্য মানুষের সাধ্য-সীমার মধ্যে রাখার প্রচেষ্টা। কিন্তু সম্প্রতি কবি আমেনা খানম এর কয়েকটি বই পড়লাম। আর্শ্চয হয়ে লক্ষ করলাম, প্রায় বই পছন্দের প্রায় সবগুলো ক্রাইটেরিয়া পূরণ করতে চেষ্টা করেছে। তিনি বলেন, ” বইয়ের স্বাদে ডুবে মরি এসো সবাই বই পড়ি।”

আমি দীর্ঘ দিন গল্প কবিতা নিয়ে লেখা লেখি বাদ দিয়েছি তারপর ও পৌর মেয়র আনোয়ারুল কবির টুটুল এর সহধর্মিণী কবি আমেনা খানম এর বইটা পড়ে মন্তব্য জানাবো বলে কথা দিয়েছিলাম বলেই সমালোচনা করলাম।
যদিও বইয়ের সমালোচনা করার যোগ্যতা আমার নেই তারপর ও করলাম কারণ বইটি এককথায় অসাধারণ।

নিতান্তই সহজ সরল”,,,ছোট গল্পের টিপিক্যাল বৈশিষ্টপূর্ণ গল্পগুলোতে আটপৌরে সংসারের সুখ-দুঃখের কাহিনী লেখিকা সহজ ভাষায় ফুটিয়ে তুলেছেন দক্ষতার সাথে।
এমন অজস্র ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে আমাদের চারিপাশে , লেখিকার প্রখর পর্যবেক্ষণে জীবন্ত হয়ে উঠেছে এই সব ঘটনা।
“টিফিন চোর”গল্পে লেখিকা রাসেল নামের এক মাতৃহারা ক্ষুধার্ত শিশুর টিফিন চুরির কাহিনী ফুটিয়ে তুলেছেন । ফারিহা চোর ধরার কাজে অগ্রণী ভূমিকা পালন করলেও মাতৃহারা শিশুটির কষ্ট মর্মেমর্মে উপলব্ধি করেছে কেননা সেও যে মাতৃহারা ।
“ মুখোশধারী”গল্পে লম্পট আরিফুল হক সুকৌশলে ঐশ্বিকে ঢাকা শহর নিয়ে গিয়ে চড়া দামে বিক্রী করে দেয়। সমাজের মুখোশধারী এইসব লম্পটদের কথাচিত্র অংকন করেছেন লেখিকা ।
মা ছেলেকে বলছে , অনীস আমাদের বাসার ময়লা নিয়ে যায় , সে আমাদের” কাছের বন্ধু “। কাছের বন্ধু হলে সে আমাদের বাসায় এসে বসেনা কেন । দাদু এবার ব্যাখ্যা করে বিষয়টি । সাতাশ বছর সংসার করার পর শ্রেয়া কেন “স্মার্ট হও” পরিবারের অনেকের এই দাবীর প্রেক্ষিতে বাকরুদ্ধ হয়ে গেল বুঝতে পারলামনা, এমনকি নিজের প্রতিবিম্বের প্রতি হলো বীতশ্রদ্ধ !
এমনি ছোট্ট ছোট্ট ঘটনা নিয়ে আমেনা খানমের “ তুমি নও আমার প্রতিবিম্ব”।লেখিকার সুক্ষ পর্যবেক্ষণ ক্ষমতা সত্যি প্রশংসার দাবি রাখে । ভাষা, প্রকাশভঙ্গী ও মানবমনের সুক্ষ অনুভূতি প্রকাশে লেখিকার লিখায় পরিলক্ষিত লক্ষ করা যায়।
লেখিকার লিখা অধিকতর সমৃদ্ধ হোক, আল্লাহ তাকে এবং তার পরিবারের সকলকে দীর্ঘ নেক হায়াত এবং সুস্থতা দান করুন এই মোর প্রার্থনা। সাহিত্যের সেবার পাশাপাশি মানবসেবায় আরো এগিয়ে আসবে এই মোর কামনা।

বইটি আমার সংগ্রহে রাখার মধ্যে অন্যতম একটি বই। যথেষ্ঠ ভালো লেগেছে বলে, অনুভূতিটা আমেনা খানম কে জানানোর সাথে সাথে সবার সাথে শেয়ার করলাম।

ধন্যবাদান্তে-
লায়ন ডাঃ কামরুল ইসলাম মনা
সভাপতি
ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব

প্রতিষ্ঠাতা ও সম্পাদক
প্রত্যাশা সাহিত্য সংসদ
ভেড়ামারা, কুষ্টিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD