• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ যশোরে সাড়ে তিন কোটি টাকার স্বর্নবারসহ আটক ৩ উখিয়ায় সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার করল বিজিবি গণভোট পুনরায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের উদ্যোগে চকরিয়া মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী স্কুল এন্ড কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা কর্মসূচি সম্পন্ন সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ- ২০২৬ পালিত চকরিয়ায় আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত ও হত্যা মামলার প্রধান আসামি তৌহিদ গ্রেফতারে চকরিয়া থানা পুলিশের প্রেস কনফারেন্স জুলাই সনদ বাস্তবায়ন ও আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য দমনে সরকার ব্যর্থ – ইসহাক খন্দকার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

তাহিরপুরে পদোন্নতির কথা বলে চৌকিদারের কাছ থেকে ঘুস নেওয়ার অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে

Montu Rahman / ২৩০ Time View
Update : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান আলী হায়দারের বিরুদ্ধে। তবে তিনি ঘুস নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।
সোমবার উপজেলার ১নং শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের চৌকিদার (সাধারণ মহল্লাদার) সাইফুল ইসলাম ওই অভিযোগ আনেন। সাইফুল তাহিরপুরের একটি ডিগ্রি কলেজের বিএসএস শেষ বর্ষের শিক্ষার্থী ও লাকমা গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়, ২০২২ সালে সপ্তম ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে চেয়ারম্যান নির্বাচিত হন আলী হায়দার। কলেজ শিক্ষার্থী ও চৌকিদার সাইফুল ইসলাম অভিযোগ করেন, পড়াশোনার পাশাপাশি হতদরিদ্র অসচ্ছল পরিবারের মা-বা ভাই বোনদের ভরণপোষণ, পড়াশোনার ব্যয় মেটানোর তাগিদে নিজ ইউনিয়নের ৩নং ওয়ার্ডে সাধারণ মহল্লাদার হিসেবে চাকরি নেন তিনি। ২০২২ সালে নির্বাচনের পর চেয়ারম্যান আলী হায়দার দায়িত্বভার গ্রহণের দুই মাস পর পরিষদের ৯ জন সাধারণ মহল্লাদারের মধ্যে আমাকে পদোন্নতি দিয়ে চৌকিদার (হেড দফাদারের) নিয়োগ দেবেন বলে ১ লাখ টাকা ঘুস দাবি করেন।
তিনি বলেন, আমি ও আমার পরিবারের থাকা গাভি ও বাছুর বিক্রি করে প্রথম দফায় পরিষদে গিয়ে চেয়ারম্যানের হাতে নগদ ৩০ হাজার ও দ্বিতীয় দফায় টেকেরঘাট এরশাদের দোকানে চেয়ারম্যানের হাতে নগদ আরও ২৮ হাজার টাকাসহ মোট ৫৮ হাজার টাকা তুলে দেই। এরপর থেকে চেয়ারম্যানকে পদোন্নতির কথা বলতে গেলেই তিনি রেগে গিয়ে বলতে থাকেন জেলা প্রশাসন থেকে সার্কুলার হলে তোরে তো কইছি (বলছি) হেড চৌকিদার বানাইমু।
সোমবার উপজেলার লাকমা গ্রামের বাসিন্দা সাইফুলের মা সুলেহা খাতুন বলেন, আমাদের ৯ সদস্যের পরিবার, নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। শখ করে পরিবারের দুধের চাহিদা পূরণ করতে আমি নিজের টাকায় একটি বাছুরসহ গাভি কিনি। ছেলের পদোন্নতির জন্য সেই গাভিটিও বিক্রি করে টাকা চেয়ারম্যানের হাতে তুলে দেওয়া হয়েছে।
সোমবার উপজেলার ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান আলী হায়দারের নিকট ঘুস নেওয়ার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি প্রথমে চৌকিদার (সাধারণ মহল্লাদার) সাইফুলের নাম শুনেই ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাকে উদ্দেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলেন, আমি চৌকিদারের পদোন্নতির কথা বলে সাইফুলের কাছ থেকে কোনো টাকা নেইনি। আমি দেখছি কি করে তার মাসিক ভাতা বন্ধ করা যায়। সাইফুল পরিষদে গেলে তার খবর আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD