• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
সীতাকুন্ডে অধম্য ইচ্ছা শক্তি থামাতে পারেনি রাব্বি কে পা দিয়ে লিখে এইচএসসি তে জিপিএ-৫ মুন্সীগঞ্জের মুক্তারপুরে ডিবির অভিযানে ১৪ কেজি গাঁজা ও ১টি পিকআপসহ ২ মাদক কারবারি গ্রেফতার” বটিয়াঘাটায় কালীমন্দির নির্মাণে চেয়ারম্যান আসলাম হালদারের ঢেউটিন ও নগদ অর্থ অনুদান চেয়ারম্যান প্রার্থী মাওলানা মুহাম্মদ ওসমান গনিকে সম্মাননা স্মারক প্রদান বাঁশখালী আ’লা হযরত স্মৃতি সংসদের প্রতি প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের কৃতজ্ঞতা প্রকাশ মান্দায় নুরুল্যাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন চৌগাছা পলুয়ায় আদালতের নির্দেশ অমান্য করে জমি জবর দখল ও বাড়ি নির্মাণ কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০ এক বিজিবি সদস্য ও তিন সাংবাদিক আহত, গ্রেপ্তার ১১, মোতায়েন ১০ প্লাটুন বিজিবি সীতাকুণ্ডে জাতীয় রক্তদান ও মরণোত্তর চক্ষু দান দিবস উপলক্ষে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত তাহিরপুর শাহ আরেফিন মাজার নিয়ে দুই পক্ষ মুখোমুখি প্রশাসন নীরব। দাউদকান্দিতে অ্যাম্বুলেন্সে রোগী পরিবহনের আড়ালে মাদক পাচারকালে দুইজন আটক: ৬৭২ বোতল স্কাফ সিরাপ জব্দ

তাহিরপুরে ডিবি পুলিশের অভিযানে ১৩ লাখ টাকার ভারতীয় ফুচকা আটক; চো-রাকারবারি শাকিল, আল আমিনসহ ৫ জনের নামে মা-মলা ‎

Montu Rahman / ১১৩ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ভারত থেকে অ-বৈধ পথে চো-রাচালানের মাধ্যমে নিয়ে আসা ৩৭০৮ কেজি ভারতীয় ফুচকা জ-ব্দ করা হয়েছে।
‎
‎গতকাল ৮ জুলাই ভোর সাড়ে ৪ টার দিকে এসআই সাব্বির আহসান, কং/মনির হোসেন, কং/এমরান হোসেন, কং/কাউছার আহমদসহ জেলা গোয়েন্দা শাখার একটি টিম তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আমবাড়ী গ্রামের গোলহাটির শাহাদাত মিয়ার বসতঘরের দক্ষিণের কক্ষে অভিযান ৩৭০৮ কেজি ভারতীয় ফুচকা জব্দ করে। জব্দকৃত ৩৭০৮ কেজি ভারতীয় ফুচকার আনুমানিক মূল্য ১২ লক্ষ ৯৭ হাজার ৮ শত টাকা।
‎
‎
‎সুনামগঞ্জ জেলা ডিবি ওসি মোহাম্মদ হযরত আলী এর সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমবাড়ী গ্রামের অভিযান চালিয়ে প-লাতক আসামি শাকিল (৪৫), মিলন মিয়া (২৭), ফরিদ মিয়া (৪০), শফিকুল ইসলাম (৪০), আল আমিন (৪০) সহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনের দখল হতে চো-রাচালানের মাধ্যমে ভারত হতে আনয়নকৃত সর্বমোট ৩৭০৮ কেজি ভারতীয় ফুচকা জব্দ করা হয়। উক্ত ঘটনায় সংশ্লিষ্ট থানায় প-লাতক আ-সামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এবং
‎
‎সুনামগঞ্জ জেলা পুলিশ চো-রাচালান ও সকল প্রকার অ-বৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD