• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটার জলমায় ওয়ার্ড বিএনপির প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ’র প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নওগাঁর ধামইরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জে ৬ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান বাঁশখালী মাদ্রাসা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত যশোর সদর পুলিশ কর্তার মোটরসাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার, আটক ২ কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের ৯১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন কুষ্টিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ভেঙে দেওয়া হলো কিলন ও চিমনি ভেড়ামারা উপজেলা ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার জোর দাবি এলাকাবাসীর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

তাহিরপুরে চোরাকারবারীদের গডফাদার সীমান্তের চিহিৃত চাঁদাবাজ রফ মিয়াকে আটক

Montu Rahman / ২০৯ Time View
Update : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা সীমান্তের বড়চড়া, গলাগাঁও, চাডাগাঁও,ট্যাকেরঘাট,জংঙ্গলবাড়ি,লামাকমা সীমান্ত এলাকার চোরকারবারীদের গডফাদার ও সীমান্তের চিহিৃত চাঁদাবাজ ও তোতলা আজাদের সহযোগী যুবলীগ নেতা মোঃ রফ মিয়া (৩৬)কে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ।

গতকাল  ১১ জানুয়ারি শনিবার বিকেলে ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মোঃ আবুল কামাল চৌধুরীর নেতৃত্বে এ এস আই কার্তিকসহ পুলিশের একটি দল সীমান্তের চিহ্নিত চাঁদাবাজ চোরাকারবারিদের গডফাদার রফ মিয়াকে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্ত কলাগাঁও বাজার থেকে আটক করে। সিলেটের একটা মামলার আসামী সহ তাহিরপুর থানায় একাধিক মামলার ওই চিহ্নিত চাঁদাবাজ রফ মিয়া।

এর সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার অফিসমার ইনচার্জ(ওসি) মোহাম্মদ দিলোয়ার হোসেন বলেন, গত ১৬ ডিসেম্বরের নাশকতার সাথে জড়িত থাকার মামলায় তাকে আটক করা হয়েছে। এবং সে তাহিরপুর সীমান্তের চোরাচালানীদের গডফাদার ও চিহ্নিত চাঁদাবাজ। আগামীকাল রোববার সকালে আদারতে হাজির করা হবে

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানাযায়, কলাগাওঁ গ্রামের চাঁন মিয়ার ছেলে রফ মিয়া গত কয়েকবছর আগেই যার নুন আনতে পান্তা ফুরাতো। কিন্তু বিগত আওয়ামীলীগ সরকারের আমলে যুবলীগ নেতার পরিচয়ে গত কয়েকবছর ধরে এবং স্থানীয় একজন সাংবাদিকের বিশ্বস্থ সোর্স হিসেবে কাজ শুরু করে। এবং যুবলীগ নেতা পরিচয়ে রফ মিয়া চোরাকারবারিদের নিয়ে একটি সিন্ডিকেট তৈরি করে সীমান্তা এলাকা দিয়ে রাতের আধাঁরে ভারত থেকে অবৈধভাবে ভারতীয় কয়লা,চিনি,মদ-গাজাঁ ইয়াবা, কসমেটিসহ ভারতীয় বিভিন্ন পণ্য রাতের আধাঁরে চোরাই পথে বাংলাদেশের ভেতরে নিয়ে আসত এবং সাংবাদিকসহ বিভিন্ন সংস্থার সোর্স পরিচয়ে তাদেরকে ম্যানেজ করার কথা বলে চোরাকারবারীকের কাছ থেকে নামে বেনামে আদায় করতো মোট অংকের চাদাঁ । গত কয়েকবছর সীমান্তে চাঁদাবাজি করে নুন আনতে পান্তা ফুরানো রফ মিয়া রাতারাতি হয়ে যায় কোটিপতি। কোটি টাকা খরচ করে সুনামগঞ্জ শহরে করেন বাড়ি গাড়ি। সাংবাদিকসহ বিভিন্ন সংস্থার সোর্স পরিচয়ে সীনান্তে এমন কোন অপকর্ম নেই যুবলীগ নেতা চিহ্নিত চাঁদাবাজ রফ মিয়া করেনি। রফ মিয়ার অত্যাচারে অতিষ্ট । চাঁদাবাজ রফ মিয়ার আটকের খবরে অনেকেই সন্তোষ প্রকাশ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD