• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটার জলমায় ওয়ার্ড বিএনপির প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ’র প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নওগাঁর ধামইরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জে ৬ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান বাঁশখালী মাদ্রাসা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত যশোর সদর পুলিশ কর্তার মোটরসাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার, আটক ২ কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের ৯১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন কুষ্টিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ভেঙে দেওয়া হলো কিলন ও চিমনি ভেড়ামারা উপজেলা ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার জোর দাবি এলাকাবাসীর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

তাহিরপুরে চুরির অপবাদে ৫ যুবককে গাছে বেঁধে অমানবিক নির্যাতন

Montu Rahman / ১৯৯ Time View
Update : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের তাহিরপুরে চুরির অপবাদে ৫ যুবককে সারারাত গাছে বেঁধে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলা সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামে এমন নির্মম ঘটনাটি ঘটেছে। নির্যাতনের শিকার ব্যক্তিরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে সাজ উদ্দিন (২৫), বীর মুক্তিযোদ্ধা নুরুল হকের ছেলে সরোয়ার হোসেন (৩০), গোল আহমদের ছেলে জয় হোসেন (২৪), ছোবাহান মিয়ার ছেলে মশিবুর রহমান (২৬), সুহেল মিয়ার ছেলে মওদুদ মিয়া (২৬)।

জানা যায়, গত দেড় মাস পূর্বে উজান তাহিরপুর গ্রামের রবি আওয়ালের ছেলে দোকানদার ইয়াছিন মিয়ার বাড়ির পাশে একটি চুরির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাত ২টার দিকে ইয়াছিনের দোকানের সামনে সাজ উদ্দিন ও মশিবুরকে চোর সন্দেহ করে দোকানী ইয়াছিন মিয়া। এনিয়ে কথা কাটাকাটি হয় সাজ উদ্দিন ও মশিবুরের সাথে ইয়াছিনের। একপর্যায়ে সাজ উদ্দিন, মশিবুর, মওদুদু, সরোয়ার ও জয় হোসেন কে আটক রশ্মি দিয়ে মসজিদ সংলগ্ন গাছে বেঁধে তাদের অমানবিক নির্যাতন করে। মঙ্গলবার ভোরে বিষয়টি জানাজানি হলে নির্যাতিতদের স্বজনরা উত্তেজিত হয়ে লাঠিসোটা নিয়ে ইয়াছিনের বাড়িতে যায় তাদের উদ্ধার করতে। পরে সংবাদ পেয়ে সেনা সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এসময় ইয়াসিন মিয়াকে  সেনা সদস্যরা আটক করে থানায় নিয়ে আসে।

তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী বলেন, ঘটনাটি অমানবিক। চুর সুন্দেহে তাদের বেঁধে রাখা হয়েছিল। এ বিষয়ে উভয় পক্ষের মতামত নিয়ে আগামী শুক্রবার স্থানীয় ভাবে বসে সালিসের মাধ্যমে ঘটনাটি নিষ্পত্তি করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তাহিরপুর থানা এসআই আবুল কালাম জানান, দোকানি ইয়াছিন মিয়াকে সেনাবাহিনীর একটি টিম আটক করে থানায় হস্তান্তর করেছে। ঘটনাটি স্থানীয় জনপ্রতিনিধিরা শালিসের মাধ্যমে নিষ্পত্তি করবেন বলে থানায় একটি লিখিত দিয়েছন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD