• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
সাংবাদিকদের পেশাগত মানউন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিশ্বসাহিত্য কেন্দ্রের কোটি কোটি টাকার অনুদান ও শ্রমিকের প্রতি অবজ্ঞা তদন্তের দাবি ড. আসিফ মিজানের র‍্যাব ও বিজিবির যৌথ চিরুনি অভিযানে বিপুল পরিমান অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার তাহিরপুর রূপের রানী’খ্যাত জাদুকাটা নদী এখন নৌপথের এক ভয়াবহ চাঁদাবাজির করিডোরে পরিণত হয়েছে। প্রায় ২০ বছর আগে যেখানে নদীটির প্রস্থ ছিল মাত্র ৫৭ রাজশাহীতে কাটা হল ৩০ কাঠবাদাম গাছ গজারিয়ায় বিভিন্ন স্থানে নতুনভাবে প্রস্তুত চুনাপাথর কারখানা কটিয়াদী মডেল থানায় ‘ওপেন হাউজ ডে’তে অতিথিদের আপ্যায়নকে কেন্দ্র করে ফেসবুকে বিভ্রান্তিমূলক পোস্ট রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন জাতিসংঘ শান্তি মিশন পুরস্কারসহ অসংখ্য ব‌ইয়ের লেখক মিজানুর রহমান এখন কিশোরগঞ্জের নতুন এসপি রাজশাহী থেকে সকল বাস চলাচল বন্ধ

তাহিরপুরে একটি ষ্টীলবডি নৌকায় ২শত ঘনফুট বালিসহ দুজন আটক

Muntu Rahman / ১৭৩ Time View
Update : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

আমির হোসেন স্টাফ রিপোর্টার

ইজারাবিহীন সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে একটি ষ্টীলবডি নৌকা ২০০ ঘনফুট বালি সহ দুজন আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে তাহিরপূর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ যাদুকাটা নদীর ঘাগটিয়া আদর্শগ্রাম এলাকা থেকে আটক করে।

খোঁজ নিয়ে জানা গেছে,যাদুকাটা নদীর ঘাগটিয়া আদর্শগ্রাম এলাকা কিছু লোক ইজারাবিহীন যাদুকাটা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এসময় একটি ষ্টীলবডি নৌকা ও নৌকায় থাকা অনুমান ২০০ ঘনফুট বালু জব্দ করে পুলিশ। এসময় এর সাথে জড়িত ঘাগড়া গ্রামের মোঃ ফজর আলীর ছেলে ইকবাল হোসেন (২৪)ও মোহাম্মদ হোসেন আলীর ছেলে মোঃ ওমর গণি (২৩) পিতা মোঃ হোসেন আলী আটক করে। এই সংক্রান্তে তাহিরপুর থানার মামলা নং ১৭ তাং ১৫/০৭/২০২৫ইং ধারা-১৫ বালুমহাল ও মাটি ব‍্যবস্হাপনা আইন২০১০ রুজু করে সকালে আদালতে পাঠানো হয়।

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন এর সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান,পুলিশ কঠোর নজরদারির পাশাপাশি অনিয়ম প্রতিরোধ কঠোর পদক্ষেপ নিচ্ছে। কাউকে কোনো ছাড় দেয়া হবে না। যারা পুলিশের কাছ থেকে কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না তারাই পুলিশকে জড়িয়ে যাদুকাটা নদীর বালু উত্তোলন বিক্রি নিয়ে কথা বলে। আমাদের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ পূর্বেও গ্রহণ করা হয়েছে আগামীতে হবে যাদুকাটা নদীতে সকল অনিয়মের বিরুদ্ধে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD