• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটার জলমায় ওয়ার্ড বিএনপির প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ’র প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নওগাঁর ধামইরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জে ৬ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান বাঁশখালী মাদ্রাসা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত যশোর সদর পুলিশ কর্তার মোটরসাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার, আটক ২ কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের ৯১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন কুষ্টিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ভেঙে দেওয়া হলো কিলন ও চিমনি ভেড়ামারা উপজেলা ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার জোর দাবি এলাকাবাসীর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত অন্তত ৫০

Montu Rahman / ১৪৪ Time View
Update : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

শায়েস্তাগঞ্জ কদমতলীতে ভয়াবহ দুর্ঘটনায় থমকে গেল মহাসড়ক, উদ্ধার তৎপরতায় ফায়ার সার্ভিস ও পুলিশ

মীর মোঃ সাজন
হবিগঞ্জ প্রতিনিধি

ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ কদমতলী এলাকায় এনা পরিবহন ও রয়েল কোচ দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও অন্তত ৫০ জন আহত হয়েছেন।
দুর্ঘটনাটি ঘটে বুধবার (৪ নভেম্বর ২০২৫) দুপুর ১টার দিকে ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সিলেটগামী যাত্রীবাহী এনা পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা রয়েল কোচ নামক আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়।
দুই বাসই দ্রুত গতিতে চলছিল, ফলে সংঘর্ষটি হয় ভয়াবহ এবং বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।
এবং ঘটনাস্থলেই দুইজন নিহত হন,যাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রায় ৫০ জন যাত্রী আহত হন, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস,পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটবর্তী হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।
এসময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুই ঘণ্টার চেষ্টায় যান চলাচল স্বাভাবিক করে পুলিশ।

হাইওয়ে পুলিশের একজন কর্মকর্তা জানান—

দুর্ঘটনার কারণ প্রাথমিকভাবে বাসগুলোর অতিরিক্ত গতি বলে ধারণা করা হচ্ছে। তদন্ত চলছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, মহাসড়কে অতিরিক্ত গতি ও বেপরোয়া চালনার কারণে দুর্ঘটনার হার বাড়ছে, যা নিয়ে সংশ্লিষ্টদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD