• সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু পাকুন্দিয়ায় ফেসবুকে ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ পোস্ট দেওয়ায় ছাত্রদল নেতা বহিষ্কার চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে রুগীদের সহায়তায় স্বপ্নের বিভিন্ন সামগ্রী প্রদাণ চাঁপাইনবাবগঞ্জে ২৭ বোতল ভারতীয় মদ জব্দ করল ৫৩ বিজিবি কালিয়াকৈরে এক ড্রাম কালো পানিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুরগি ড্রেসিং, মানুষ ক্যান্সার জীবাণুর ঝুঁকিতে কালিয়াকৈরে রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে নোয়াখালীতে ১১ দলীয় জোটের গণমিছিল: জুলাই সনদ বাস্তবায়নের দাবি— নারায়ণগঞ্জ শিল্প কলা একাডেমিতে জেলা প্রশাসকের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় মহাসড়কে ডাকাতি ছিনতাই নির্মূলের পরে চলযাই মাদকের বিরুদ্ধে যুদ্ধে ওসি বদলী পরিত্যক্ত অবস্থায় শীতলক্ষ্যা নদীর পাশে বিপুলসংখ্যক অস্ত্র তৈরির সরঞ্জাম ও ৬ শুটারগান উদ্ধার করেছে নারায়ণগঞ্জ র‍্যাব – ১১

ঢাকাস্থ মধ্যনগর কল্যাণ সমিতির সমন্বয় কমিটি গঠন

Muntu Rahman / ৩৮৪ Time View
Update : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিনিধি
ঢাকায় বসবাসরত মধ্যনগর উপজেলার স্থায়ী বাসিন্দাদের নিয়ে ঢাকাস্থ মধ্যনগর কল্যাণ সমিতির সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (১০ ফেব্রুয়ারী) বিকেলে ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত এক সভায় সর্ব সম্মতিক্রমে ঢাকাস্থ মধ্যনগর উপজেলা কল্যাণ সমিতির সমন্বয় কমিটি গঠন করা হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন,এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। এলাকার সার্বিক কল্যাণ এবং ঢাকায় বসবাসরত মধ্যনগর বাসীদের মধ্যে যোগাযোগ, সহযোগিতা এবং সামাজিক বন্ধন দৃঢ় করার লক্ষ্যেই এর যাত্রা শুরু করা হয়েছে। ঢাকায় বসবাসরত মধ্যনগর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনকে সংঘবদ্ধ করা লক্ষ্যে প্রাথমিকভাবে একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।পরবর্তীতে সকলে একত্রিত হয়ে এই সংগঠনের পুর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।
এসময় বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো.গোলাম হায়দারকে উপদেষ্টা এবং ১৪ সদস্যের নাম উল্লেখ করে সংগঠনটির সমন্বয় কমিটি গঠন করা হয়।সমন্বয় কমিটির সদস্যরা হলেন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান রমা বিজয় সরকার,সাবেক কর কমিশনার রঞ্জিত কুমার তালুকদার,সিলেট পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী খুশী মোহন সরকার,বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তা সাইদুল কিবরিয়া, উত্তম কুমার কানু,ঢাকাস্থ সুনামগঞ্জ কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক রাজিব কুমার রায় চয়ন,গোলাম ফারুক,প্রকৌশলী আবদুল ওয়াদুদ তালুকদার,ব্যাংক কর্মকর্তা মোস্তাহিদুর রেজা চৌধুরী,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো:নিজাম উদ্দিন,বিসিএস স্বাস্থ্য কর্মকর্তা ডা.মুক্তাদির হোসেন,বিধান তালুকদার, আল মামুন, আসিফ আহমেদ অভি।
সভায় ঢাকায় বসবাসরত মধ্যনগরের শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন স্থরের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD