• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
টেকনাফে ইজিবাইকের পেছনে মিলল ১৩ গ্রেনেড, ৭৬ রাউন্ড এমজি গুলি ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র, আইইডি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২ কওমী ইয়ূথ ক্লাবের সিলেট বিভাগীয় ও চার জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন টেকনাফে বিজিবির অভিযানে ১১ লিটার চোলাই মদসহ নারী আটক মাগুরা জেলার শালিখা থানায় পুলিশ পরিচয় চাঁদা আদায়ের অভিযোগ যশোরে আওয়ামী লীগ কর্মী মেম্বার মঈনুর আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে নিজামপুরে বিএনপির মানব সেবা

ডিএমপির মাদক বিরোধী অভিযানে বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার’ ১৯-টি মামলা রুজু, গ্রেফতার- ২৪

Zakir Hossain Mithun / ৬০৫ Time View
Update : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২

ডিএমপির মাদক বিরোধী অভিযানে বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার’ ১৯-টি মামলা রুজু, গ্রেফতার- ২৪

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: দেশ ও জাতির কল্যানার্থে বিরতিহীন অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূল’সহ দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট। এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে সারা দেশব্যাপী পুলিশের বিভিন্ন ইউনিট কতৃক যথারীতি অভিযান চলমান রয়েছে।

এরই ধারাবাহিকতায় রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে যথাক্রমে, (ক) ৯৮ পিস ইয়াবা, (খ) ৫৫ গ্রাম হেরোইন, (গ) ৪ কেজি ১৫০ গ্রাম ১২৫ পুরিয়া গাঁজা, (ঘ) ২৫ বোতল ফেন্সিডিল, (ঙ) ২ বোতল ২১ লিটার দেশি মদ, (চ) ২০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানা গুলোতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৯-টি মামলা রুজু হয়েছে। শুক্রবার ৩০ শে ডিসেম্বর সকাল ৬-টা থেকে আজ শনিবার ৩১ শে ডিসেম্বর, ২০২২ ইং পর্যন্ত মাদকদ্রব্য উদ্ধার তথা আসামীদের গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, চলমান ডিএমপির অভিযানে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য উদ্ধার তথা কারবারিদের গ্রেফতারের বিষয়টি আজ শনিবার (৩১ শে ডিসেম্বর ২০২২ ইং) তারিখ ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করা হয়েছে।

RUHUL AMIN, DHAKA- 31/12/2022


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD