ঠাকুরগাঁও জেলায় কর্মস্থল থেকে জাহাঙ্গীর (৩৩) নামে কুষ্টিয়ার এক যুবক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে ঠাকুরগাঁও সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজ জাহাঙ্গীর কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার পাটিকাবাড়ী ইউনিয়নের ডাবিরাভিটা গ্রামের নঈম উদ্দীন মন্ডলের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠান ‘ইজাব এলায়েন্স লিমিটেড’-এ কর্মরত ছিলেন। সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, গত ২ এপ্রিল সকাল ৯টা ১১ মিনিটে ঠাকুরগাঁও জেলার জগন্নাথপুর ইউনিয়নের সিংগিয়া এলাকায় অবস্থিত তার কর্মস্থল ইজাব এলায়েন্স লিমিটেডের সামনে থেকে তিনি নিখোঁজ হন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় দায়ের করা জিডির নম্বর ১৪৩, তারিখ ৩ এপ্রিল ২০২৬। নিখোঁজ জাহাঙ্গীরের গায়ের রং শ্যামলা, উচ্চতা আনুমানিক ৫ ফুট ৫ ইঞ্চি এবং চোখ টানা টানা বলে জানা গেছে। নিখোঁজের ঘটনায় তার পরিবার গভীর উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছে। পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, কেউ তার সন্ধান পেলে নিকটস্থ থানা বা ঠাকুরগাঁও সদর থানায় যোগাযোগ করতে।
Devoloped By WOOHOSTBD