• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’ ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন পরিদর্শন ভেড়ামারায় ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনার আমন্ত্রণপত্র প্রদান উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ বাদাঘাটে বিক্ষোভের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ সাংবাদিক খুনের আস্ফালন: কার ছত্রছায়ায় অভয় পাচ্ছে খুনি মিজান? ​

ঠাকুরগাঁওয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার – ২ ধাপে আটক-৩ জন জেলা পুলিশের সংবাদ সম্মেলন ।

Muntu Rahman / ৪৮৮ Time View
Update : সোমবার, ৮ মে, ২০২৩

ঠাকুরগাঁওয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার – ২ ধাপে আটক-৩ জন জেলা পুলিশের সংবাদ সম্মেলন ।

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও থেকে- ঠাকুরগাঁও জেলায় মাদকদ্রব্য ও আগ্নেয়াস্ত্র নিয়ে ২ ধাপে ৩ ব্যক্তির আটক বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ৮ মে সোমবার ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও জেলা পুলিশের আয়োজনে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। তিনি জানান, গত ৬ মে শনিবার ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের দক্ষিণ দুয়ারী (জিয়াবাড়ী) এলাকায় মো: সবুর হাসান ওরফে জুলুন (২৬) কে ১৩০ বোতল ফেনসিডিল সহ আটক করা হয়। পরদিনই তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়। এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখার এস ,আই (নিরস্ত্র) জহরুল ইসলাম বাদী হয়ে ঐ দিনই বালিয়াডাঙ্গী থানায় ৭ নং -মামলা দায়ের করেন। এ মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখার এস,আই (নিরস্ত্র) মো: নবিউল ইসলামকে নিযুক্ত করা হয়। এ ঘটনার সাথে জড়িত ও আগ্নেয়াস্ত্র রয়েছে মর্মে তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বালিয়াডাঙ্গী থানার রতনদিঘী গ্রামের ইসরাইল ওরফে পানিপথের ছেলে লতিফ ওরফে ফুচকুন (২৬) কে আটক করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী তার চাচাতো ভাই মো: রানা মিষ্টারের বাড়ির তোশকের নিচ হতে চটের ব্যাগের ভিতরে রক্ষিত শপিং ব্যাগ দ্বারা পেচানো ট্রিগার, ফায়ারিং পিন ও ব্যারেল সংযুক্ত একটি সচল অগ্নেয়াস্ত্র ওয়ান শুটার গান এবং একটি তাজা গুলি উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় তদন্তকারী কর্মকর্তা এস,আই নবিউল ইসলাম বাদী হয়ে ৮ মে সোমবার বালিয়াডাঙ্গী থানায় অস্ত্র আইনে ১০ নং- মামলা দায়ের করেন। ৮ মে সোমবার আটককৃত ২ জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ডিবির অফিসার ইনচার্জ মো: আনোয়ারুল ইসলাম, গোয়েন্দা শাখার এস,আই মো: নবিউল ইসলাম সহ ঠাকুরগাঁও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD