• বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনার আমন্ত্রণপত্র প্রদান উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ বাদাঘাটে বিক্ষোভের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ সাংবাদিক খুনের আস্ফালন: কার ছত্রছায়ায় অভয় পাচ্ছে খুনি মিজান? ​ চট্টগ্রামের লোহাগাড়ায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সুমাইয়া জান্নাত (১৯) নামে বাঁশখালীর এক কলেজ ছাত্রী নিহত এবং একজন আহত হয়েছে। “র‍্যাব-১১ এর মাদক বিরোধী অভিযানে নারায়ণগঞ্জের বন্দর হতে অবৈধ মাদকদ্রব্য সহ ৪২০ বোতল স্কাফ উদ্ধার কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ দৌলতপুর উপজেলা তাঁতী দলের জরুরী সভা নওগাঁর কালীগ্রাম-একডালা ইউনিয়ন ভূমি অফিসে ভূমিসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হেলিকপ্টার নিয়ে কবে আসবেন?’ শিক্ষামন্ত্রীকে শিশুর প্রশ্ন ভেড়ামারার সেবায় পাশে থাকতে চান সুমন বিশ্বাস, দোয়া ও সমর্থন কামনা

টিভি-মোবাইল ছাড়া খাচ্ছে না শিশুরা, কি বলছেন বিশেষজ্ঞরা

Muntu Rahman / ৪০১ Time View
Update : সোমবার, ১৭ জুলাই, ২০২৩

টিভি-মোবাইল ছাড়া খাচ্ছে না শিশুরা, কি বলছেন বিশেষজ্ঞরা

বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত সময় টিভি ও মোবাইল স্ক্রিনে দৃষ্টি থাকলে শিশুর চোখে এবং কানে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে। এ ছাড়াও যুক্তরাষ্ট্রের শিশু বিশেষজ্ঞদের বৃহত্তম পেশাদার সমিতি আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস অনুসারে, দুই বছরের কম বয়সী শিশুদের টিভি বা ফোনের স্ক্রিনে অভ্যস্ত হওয়া মোটেও ঠিক নয়।

তাই চেষ্টা করুন যতটা সম্ভব শিশুকে মোবাইল-টিভি থেকে দূরে রাখতে। শুরুটা হতে পারে টিভি-মোবাইল ছাড়া খাওয়ার অভ্যাস করতে। এরজন্য শিশুকে অবশ্য অন্যদিকে মনোযোগী করে তুলতে হবে। যেমন শিশুকে আর্ট, গিটার, কিংবা সৃজনশীল অন্য কোনো কাজে আগ্রহী করে তোলা। ডাইনিং রুমে টিভি না রাখা। খাওয়ার টেবিলে মোবাইল না রাখা।

খাওয়ার সময় শিশুদের সময় বেঁধে দিতে পারেন। পরিবারের অন্য সদস্যদের সঙ্গে প্রতিযোগিতা করে আগে খেলেই তার হাতে তুলে দিন ছোট্ট কোনো উপহার।শিশুদের মনে কৌতূহল তৈরি করতে খাওয়ার সময় রহস্যময় গল্প বলতে পারেন। যা শিশুকে টিভি-মোবাইলের দিকে আগ্রহী না করে সেই গল্প শোনাতেই মনোযোগী করবে।

তবে খেয়াল রাখবেন, নিজে খাওয়ার সময় যদি টিভি বা মোবাইলের দিকে তাকিয়ে থাকেন তবে শিশুকে কোনোভাবেই এ অভ্যাস থেকে আপনি বের করতে পারবেন না। তাই শিশুর অভ্যাসে পরিবর্তন আনার আগে নিজেকে সেরকম গড়ে তুলুন। তবেই এ টিপসগুলো কাজে লাগাতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD