• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ বটিয়াঘাটার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ইউপি চেয়ারম্যান প্রার্থী শফিকুল মোল্লা শফিক সাধারণ মানুষের আস্থার নাম ভেড়ামারায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে শান্তিপূর্ন পরিবেশ। অনুপস্থিত-১৯ পাতি নেতায় অতিষ্ট জাতীয়তাবাদী কর্মী মাসুদ ও আমন অনুমতি ছাড়া বিদেশ গমন ও দায়িত্বে অবহেলার অভিযোগে চিকিৎসক, স্বাস্থ্যসেবা ব্যাহত হয়েছে বাঁশখালীতে পৃথক অভিযানে মাদকসহ দুইজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড কালিয়াকৈরেএস এস সি পরীক্ষার্থীদের পাশে এমপি মজিবুর রহমান, শুভেচ্ছা ব্যানারে দলীয় বার্তা কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত নতুন নতুন মামলায় বাদি পক্ষকে যশোর শহরে দিশেহারা

ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় পথচারী নিহত

Muntu Rahman / ২৩০ Time View
Update : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

এ.এস আব্দুস সামাদ শৈলকুপা ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার গাবলা এলাকায় অজ্ঞাতনামা এক গাড়ির ধাক্কায় মোফা মালিতা (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রবিবার সকাল আনুমানিক ৮টা ৪৫ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মোফা মালিতা শৈলকুপা উপজেলার ১৪ নং দুধসর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বেড়বাড়ী গ্রামের মৃত তাইজাল মালিতার ছেলে। সকালে তিনি গাবলা গ্রামের সামনে মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় কুষ্টিয়া অভিমুখী একটি অজ্ঞাতনামা দ্রুতগামী গাড়ি তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

শৈলকুপা থানা ও হাইওয়ে পুলিশ জানায়, ঘাতক গাড়িটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। তবে এখনো পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD