• সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোবারক হোসাইনের কৃতজ্ঞতা প্রকাশ। কুষ্টিয়ার ভেড়ামারায় নিয়ামতুল্লাহ কে সভাপতি ও তুহিনকে সাধারন সম্পাদক করে তাঁতী দলের কমিটি গঠন  নওগাঁর বদলগাছি উপজেলায় গভীর খালে হাঁস তুলতে গিয়ে নিখোঁজ, পরদিন ডুবুরিদের তৎপরতায় লাশ উদ্ধার। ধর্মপাশায় শিক্ষক ওলির অনিয়ম: ছয় দিন ছুটি ছাড়াই অনুপস্থিত, ক্ষুব্ধ এলাকাবাসী বটিয়াঘাটায় কালবৈশাখীর তান্ডবে খোলা আকাশের নিচে অসহায় পরিবার পাশে দাঁড়ালেন ইউএনও থান্দার কামরুজ্জামান রাজশাহীতে অস্ত্র, গুলি ও এলকোহোল উদ্ধার বদলগাছীতে বিষাক্ত সাপের দংশনে ৭ বছরের শিশু শিক্ষার্থীর মৃত্যু জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু পাকুন্দিয়ায় ফেসবুকে ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ পোস্ট দেওয়ায় ছাত্রদল নেতা বহিষ্কার চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে রুগীদের সহায়তায় স্বপ্নের বিভিন্ন সামগ্রী প্রদাণ

জামালগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৫

Muntu Rahman / ১৬৯ Time View
Update : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি::

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে বিএনপির পূর্বের ৪ নম্বর ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তি হলেন শেজাউল ইসলাম (কালা) (৩৫), পিতা মুজিবুর রহমান।
ঘটনাটি ঘটে শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে। স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জের ধরে সদর ইউনিয়ন পরিষদের সদস্য কামরুল ইসলাম ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ সাজিব তালুকদারের অনুসারীদের সঙ্গে বিএনপি নেতা আব্দুল মতিন গ্রুপের সাথে কথা-কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই পক্ষের মধ্যে সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে ঘটনাস্থলেই শেজাউল ইসলাম নিহত হন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় তিনজন-শুভ হাসান (২৫), পিতা হাবিব মিয়া; মজিদ হোসেন (৩৫), পিতা রেনু মিয়া; এবং তানিম (২২), পিতা কামরুল ইসলাম-কে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জামালগঞ্জ থানার ওসি (তদন্ত) জয়নাল হোসেন জানান, সংঘর্ষের ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- শাখাওয়াত হোসেন, নুর আলম, ইমার হোসেন ও মো. অলী।
পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে তবে এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD