• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক ত টি ডাকাতির মামলায় ৪ ডাকাত আটক অস্ত্রসহ গুলি ও গাড়ি জব্দ কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা, জামালগঞ্জে ৭৩৩ পরিবারের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ জনসেবার অঙ্গীকার নিয়ে শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ডাঃ মোঃ শামসুদ্দীন। বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’ ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন পরিদর্শন

জামালগঞ্জের ছয়হারা গ্রামের হাওরে হিন্দুদের ঐহিত্যবাহি চড়ক পূজা অনুষ্ঠিত

Muntu Rahman / ২৮৫ Time View
Update : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪

স্টাফ রিপোর্টার

চৈত্র সংক্রান্তির শেষদিনে সুনামগঞ্জের ছয়হারা গ্রামের আড়াইশ বছরের ঐতিহ্যবাহী চড়কপূজা অনুষ্ঠিত হয়েছে। ছয়হারা গ্রামবাসীর উদ্যোগে জেলার সর্ববৃহৎ চড়ক পুজায় ২৭০ জন নানান বয়সের সন্ন্যাসী ও ১০ জন তান্ত্রিক অংশ গ্রহণ করেন। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার পাকনার হাওরের উন্মুক্ত প্রান্তরে হাওরের ফসল নিরাপত্তা ও বিশ্ব মানবের শান্তি এবং মানুষের রোগমুক্তি কামনায় প্রতিবছর গ্রামবাসীর উদ্যোগে গতকাল শনিবার ১৩ই এপ্রিল সকাল থেকে চড়ক পুজা শুরু হয়েছে। এই চড়কপূজায় ভুমি শয্যা, চড়কি ঘুরানো, খরগনৃত্য, জলশয্যা, তীর শয্যা, বড়সি ঘুরান, শিকশয্যা সহ বিভিন্ন কায়িক কসরত প্রদর্শন করা হয়।ঐতিহ্যবাহী নয়মৌজা এলাকার ছয়হারা, বিনাজুড়া, কামারগাও, গংগাধরপুর, রাজাপুর,মাতারগাও খুজারগাও, উজান-দৌলতপুর, ভাটি-দৌলতপুর,রাজাবাজ, লালপুর, তেঘরিয়া সহ ১২ টি গ্রামের মানুষ ও ফসলের মংঙ্গল কামনায় এসব গ্রামের হিন্দুধর্মাবলম্বী লোকজন ২০/২৫ দিন নিরামিষ খান। চড়ক পুজায় আগত সন্ন্যাসীরা জানান ১৯ চৈত্র থেকে গ্রামে চড়ক পুজার প্রস্তুতি শুরু হয়। ১৯ চৈত্র থেকে ৩০ চৈত্র দীর্ঘ ১২ দিন ২৬০ জন সন্ন্যাসী উপবাস এক আহারে খেয়ে পুজায় অংশ গ্রহণের জন্য তৈরী হন। এসময় তারা এক সংগে গ্রামে গ্রামে ভিক্ষা করে ভিক্ষান্ন গ্রহন করেন। পাকনার হাওরের ওই এলাকার ৮৯০ হাল ফসলি জমি, ১২ গ্রামের মানুষের রোগমুক্তি সহ বিভিন্ন মানত আদায় করেন। চড়কপুজায় পাশের জেলা নেত্রকোনা মদন ও খালিয়াজুড়ি এলাকার বেশ কয়েকজন সন্যাসী অংশ গ্রহণ করেন।

এ ব্যাপারে সন্ন্যাসী বিভাগ তালুকদার জানান,এই চড়ক পূজার মূল প্রতিপাদ্য হচ্ছে,হাওরের বোরো ধান পাকতে শুরু করেছে যেন প্রাকৃতিক কোন দূর্যোগ কৃষকদের ফসলের কোন ক্ষতি করতে না পারে,এবং শারীরিক তান্ত্রিক এবং ভক্তদের মনবাসনা পূরণের লক্ষ্যেই সেই বিশ্বাস থেকে প্রায় দেড়শত বছর ধরে এই অঞ্চলের মানুষজন এই পূজার আয়োজন করে থাকেন।

এ ব্যাপারে ছয়হারা গ্রামের কৃতি সন্তান ও ফেনারবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার বলেন,এই হাওরের জেলা সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চল থেকে হিন্দু ধর্মের ভক্তরা মনবাসনা পূরণের জন্যই চৈত্র সংক্রান্তির এই দিনে মানস নিয়ে ছয়হারা গ্রামের মাঠে এই পূজায় উপস্থিত হন। তারা মানস করে পূজা দেন এবং সবাই আমরা শিবের আরাধনা করে থাকি। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে সরকারের কারণে দেশ যেভাবে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে এবং হাওরের কৃষকরা প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা করে যেভাবে দেশের মানুষের খাদ্য চাহিদা মিঠিয়ে যাচ্ছে সেইজন্যই কৃষকের ফসলের যেন এই সময়টাতে ক্ষতি না হয় সন্ন্যাসীরা তন্ত্রমন্ত্র করে থাকেন। তিনি সম্প্রীতির এই বাংলাদেশের সকল মানুষের মঙ্গল কামনা করেন।

এ ব্যাপারে জামালগঞ্জ থানার ওসি দিলীপ কুমার দাস বলেছেন আমি জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসেবে যেমন আইন শৃংখলার দায়িত্ব তদারকির করতে আসায় আমার রথ ও দেখা হয়ে গেল আবার কলা ও বিক্রি হয়ে গেল । তিনি বলেন সনাতন ধর্মের অনুসারীরা দীর্ঘ দেড়শত বছর ধরে শিবকে বিশ্বাস করেন বলেই এই ছয়হারা গ্রামের হাওরে চড়ক পূজায় কয়েক হাজার ভক্তরা শিবের পূজায় অংশগ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD