• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ যশোরে সাড়ে তিন কোটি টাকার স্বর্নবারসহ আটক ৩ উখিয়ায় সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার করল বিজিবি গণভোট পুনরায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের উদ্যোগে চকরিয়া মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী স্কুল এন্ড কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা কর্মসূচি সম্পন্ন সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ- ২০২৬ পালিত চকরিয়ায় আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত ও হত্যা মামলার প্রধান আসামি তৌহিদ গ্রেফতারে চকরিয়া থানা পুলিশের প্রেস কনফারেন্স জুলাই সনদ বাস্তবায়ন ও আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য দমনে সরকার ব্যর্থ – ইসহাক খন্দকার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

চৌকিদার হত্যার হুমকিতে নিরাপত্তাহীনতায়, থানায় লিখিত অভিযোগ

Montu Rahman / ২৭৫ Time View
Update : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের চৌকিদার মোঃ ওবায়দুর রহমান (৩৮) নিজের জীবনের নিরাপত্তা চেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, আসামী মোঃ জাহিদ রহমান (৫০), পিতা-মৃত আব্দুল, সাং-পশ্চিম খোলাবাড়ী এবং মোঃ বিপুল মিয়া (৩১), পিতা-বাদশা মিয়া, সাং-খানকাশরীফ (চকমামরোজপুর) সহ অজ্ঞাতনামা আরও প্রায় ৫/৬, জন মিলে তাকে হত্যার পরিকল্পনা করছে।

চৌকিদার ওবায়দুর রহমান জানান, তিনি দীর্ঘদিন ধরে চৌকি ৫/৯ হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি ১নং আসামী জাহিদ রহমান মাদকসহ ঢাকায় হাতে-নাতে গ্রেফতার হয়ে কারাভোগ করেন। পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে এসে ওই মামলার দায় তার (ওবায়দুরের) উপর চাপিয়ে দিয়ে প্রতিশোধ নিতে শুরু করেন।

অভিযোগে বলা হয়, জামিনে মুক্ত হয়ে আসামী জাহিদ রহমান তার কাছে থাকা অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে ওবায়দুর রহমানকে হত্যার হুমকি দেয় এবং সুযোগ খুঁজতে থাকে।

গত ৯ অক্টোবর ২০২৫ তারিখ রাত ১১টা ৩০ মিনিটে ২নং আসামী বিপুল মিয়া মোবাইল ফোনে (০১৭৩৬-৬৬৮৬৬১) ওবায়দুর রহমানের (০১৭০৫-৪২৯৮৭৫) সঙ্গে যোগাযোগ করে একটি জমি সংক্রান্ত বিষয়ে ইউনিয়ন পরিষদে অভিযোগ দেওয়ার কথা বলে কৌশলে তাকে বল্লমঝাড় বাজার থেকে উত্তর ধানঘড়া চারমাথায় ডেকে নেয়।

তবে ওবায়দুর রহমানের সন্দেহ হলে তিনি ধানঘড়া চারমাথা মোড়ে অবস্থান করেন। পরে স্থানীয় সূত্রে জানতে পারেন, তাকে হত্যার জন্য আসামীদ্বয় দেড় থেকে দুই লাখ টাকায় ভাড়াটে সন্ত্রাসী ভাড়া করেছে। এ সময় তিনি চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে বিপুল মিয়ার কাছ থেকে তাকে উদ্ধার করে বাড়িতে পাঠিয়ে দেয়।

ওবায়দুর রহমান বলেন, আমি এখন চরম নিরাপত্তাহীনতায় আছি। যেকোন সময় তারা আমাকে গুলি করে হত্যা করতে পারে।

তিনি জানান, বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হয়েছে এবং পরে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD