• সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
পাকুন্দিয়ায় স্ত্রীর অসুস্থতায় ৫ দিনের ছুটি নিয়ে ৩ মাস অনুপস্থিত সহকারী শিক্ষক রাজশাহীতে লিচুর অস্বাভাবিক দাম হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোবারক হোসাইনের কৃতজ্ঞতা প্রকাশ। কুষ্টিয়ার ভেড়ামারায় নিয়ামতুল্লাহ কে সভাপতি ও তুহিনকে সাধারন সম্পাদক করে তাঁতী দলের কমিটি গঠন  নওগাঁর বদলগাছি উপজেলায় গভীর খালে হাঁস তুলতে গিয়ে নিখোঁজ, পরদিন ডুবুরিদের তৎপরতায় লাশ উদ্ধার। ধর্মপাশায় শিক্ষক ওলির অনিয়ম: ছয় দিন ছুটি ছাড়াই অনুপস্থিত, ক্ষুব্ধ এলাকাবাসী বটিয়াঘাটায় কালবৈশাখীর তান্ডবে খোলা আকাশের নিচে অসহায় পরিবার পাশে দাঁড়ালেন ইউএনও থান্দার কামরুজ্জামান রাজশাহীতে অস্ত্র, গুলি ও এলকোহোল উদ্ধার বদলগাছীতে বিষাক্ত সাপের দংশনে ৭ বছরের শিশু শিক্ষার্থীর মৃত্যু জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু

চারঘাটে ডোবা থেকে যুবকের লা’শ উদ্ধার

Muntu Rahman / ১১২ Time View
Update : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

মো: গোলাম কিবরিয়া

রাজশাহীর জেলা প্রতিনিধি

রাজশাহীর চারঘাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গৌরশহরপুর কালীমন্দির ঘোষের আমবাগান সংলগ্ন একটি ডোবা থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে চারঘাট মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে ।

পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ৩টার দিকে স্থানীয়রা ডোবা থেকে দুর্গন্ধ পেয়ে সেখানে গিয়ে লাশটি দেখতে পান। পরে বিষয়টি থানায় জানানো হলে চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে এসআই বজলুর রহমান, এসআই রাজ্জাক, এসআই সাজ্জাদুল আমিন ও এসআই সিরাজুল ইসলামের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার পরনে ছিল নীল টি-শার্ট ও কালো প্যান্ট।

চারঘাট মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, “লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD