• সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোবারক হোসাইনের কৃতজ্ঞতা প্রকাশ। কুষ্টিয়ার ভেড়ামারায় নিয়ামতুল্লাহ কে সভাপতি ও তুহিনকে সাধারন সম্পাদক করে তাঁতী দলের কমিটি গঠন  নওগাঁর বদলগাছি উপজেলায় গভীর খালে হাঁস তুলতে গিয়ে নিখোঁজ, পরদিন ডুবুরিদের তৎপরতায় লাশ উদ্ধার। ধর্মপাশায় শিক্ষক ওলির অনিয়ম: ছয় দিন ছুটি ছাড়াই অনুপস্থিত, ক্ষুব্ধ এলাকাবাসী বটিয়াঘাটায় কালবৈশাখীর তান্ডবে খোলা আকাশের নিচে অসহায় পরিবার পাশে দাঁড়ালেন ইউএনও থান্দার কামরুজ্জামান রাজশাহীতে অস্ত্র, গুলি ও এলকোহোল উদ্ধার বদলগাছীতে বিষাক্ত সাপের দংশনে ৭ বছরের শিশু শিক্ষার্থীর মৃত্যু জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু পাকুন্দিয়ায় ফেসবুকে ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ পোস্ট দেওয়ায় ছাত্রদল নেতা বহিষ্কার চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে রুগীদের সহায়তায় স্বপ্নের বিভিন্ন সামগ্রী প্রদাণ

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের ২ কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা

Muntu Rahman / ১৬০ Time View
Update : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের দুইজন কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। তারা হলেন নিম্নমান সহকারী-কাম-কম্পিউটার অপারেটর (সি/এ) আজিজুর রহমান ও ইলেকট্রিশিয়ান আজাদ আলী। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদের হলরুমে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আফাজ উদ্দিনের সভাপতিত্বে এ সংবর্ধনার আয়োজন করা হয়। জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা আলাউদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল ওয়াহিদ, হিসাব রক্ষক মোঃ মামুন অর রশিদ, উচ্চমান সহকারী মোহাঃ নজরুল ইসলাম ও মোঃ শিহাব মাহফুজ, নিম্নমান সহকারী কাম-মুদ্রাক্ষরিক মোঃ আবুল কালাম আজাদ, সার্ভেয়ার লিটন কুমার মন্ডল, বিদায়ী আজিজুর রহমান ও আজাদ আলী প্রমুখ। অনুষ্ঠানে বিদায়ী কর্মচারীরা তাদের কর্মজীবনের নানা অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করেন। তাদের দীর্ঘ কর্মজীবনের প্রতি সম্মান জানিয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহকর্মীরা তাদের মূল্যবান অবদানের কথা উল্লেখ করেন। তাদের অবসর জীবন যেন আনন্দ ও শান্তিতে কাটে তার জন্য শুভকামনা জানানো হয়। এই সংবর্ধনার মাধ্যমে তাদের দীর্ঘদিনের কর্মজীবনের স্বীকৃতি দেওয়া হয় এবং কর্মজীবনের শেষ পর্যায়ে তাদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। শেষে তাদেরকে সম্মাননা স্মারক ও বিভিন্ন উপহার সামগ্রী দেওয়া হয়। অনুষ্ঠানে বিদায়ী কর্মচারীদের সহকর্মীসহ বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD