• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে আদালতে মামলা চলমান জমির গাছ কোটে নেওয়ার অভিযোগ কালিয়াকৈরে ব্যবসায়ী আজিবর হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার তাহিরপুরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বদলগাছীতে ভাতিজা কৃর্তক বিধবা চাচীকেে ধর্ষণ চেষ্টার অভিযোগে ভাতিজা পলাতক,থানায় এজাহার সীতাকুণ্ডে ইউনিয়ন নির্বাচনে তরুণ সমাজসেবক সাংবাদিক আর কে হেলাল মেম্বার পদে প্রার্থীতা ঘোষণা কুমিল্লা জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০,০৮৮ পিস ইয়াবা, গাঁজা ৫৩ কেজি উদ্ধারসহ বিভিন্ন মামলায় সর্বমোট ৭৫ জন গ্রেফতার মুন্সীগঞ্জের বাগমামুদালীপাড়ায় ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার” কুরআনী নুর ফাউন্ডেশনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারী, মাদকসেবী, চোর ও ওয়ারেন্টভুক্ত আসামীসহ মোট ৮ জন আসামী গ্রেফতার মিয়ানমারে পাচারের সময় ৪০০ বস্তা ইউরিয়া সারসহ ৩ জন আটক

চট্টগ্রাম ক্যাটেল এক্সপ্রো-২৩ উদযাপন।

Zakir Hossain Mithun / ৬০৫ Time View
Update : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩

চট্টগ্রাম ক্যাটেল এক্সপ্রো-২৩ উদযাপন।

মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি।

চট্টগ্রাম ক্যাটেল ফার্মার্স এসোসিয়েশন আয়োজনে চট্টগ্রাম ক্যাটেল এক্সপো-২০২৩ উদযাপন। চট্টগ্রাম ক্যাটেল এক্সপ্রো(গরুর ফ্যাশন-শো)দেখতে হাজারো মানুষের ভীড়! নানা জমকালো আয়োজনে দিনব্যাপী ২য় বারের মত উদযাপিত হয়। এতে অংশগ্রহণ করে বিভিন্ন অঞ্চল থেকে ৩৮টি এগ্রো ফার্মের শতাধিক আকর্ষণীয় গরু।

আজ শুক্রবার (৬ই জানুয়ারি)আউটার স্টেডিয়াম কাজির দেউড়ি প্রাঙ্গনে দুপুরের থেকে জমে উঠে আকর্ষণীয় গরুর ফ্যাশন শো দেখতে আসে হাজারো মানুষ। দলেবলে চলে আসে আউটার স্টেডিয়াম মাঠে।গরুর ফ্যাশন-শো-তে উৎসব মূখর পরিবেশে উৎসুক জনতার ভীড়ে মুখরিত হয় আউটার স্টেডিয়াম প্রাঙ্গণ।

এই এক্সপোতে অংশগ্রহণ করে বিভিন্ন অঞ্চল থেকে ৩৮টি এগ্রো ফার্মের শতাধিক গরু । নিজেদের আকর্ষণীয় সুন্দর সুন্দর গরু গুলো স্টলে প্রদর্শনী জন্য আনা হয়।ছিল নানা আয়োজনে অনেক অনেক ধামাকা,সাংস্কৃতিক অনুষ্ঠান,গরুর র‍্যাম্প শো,ব্যান্ড প্রোগ্রাম আরো অনেক কিছু।টিকেট এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০টাকা।

উল্লেখ্যঃ ফ্যাশন শো বলতে মূলত আমরা বুঝি আধুনিক পোষাকের প্রদর্শনী এমন এক অনুষ্ঠান। তবে এই ফ্যাশন শো”র আয়োজনটা ছিল একেবারেই ভিন্ন।ফ্যাশন শো’টি হলো গরুর ফ্যাশন শো। অনুষ্ঠানে প্রতিটি গরুই ছিল দেখার মত, গরুগুলোকে কেউ সাজিয়েছিল রাজাবিরাজদের পোশাকে, কেউবা আবার পুতির মালা ঝুলিয়েছিল গরুর গলায়, কারো গরুর মাথায় ছিল প্লাস্টিকের সোনালী টিকলি কেউবা আবার গরুর মাথায় লাগিয়েছিল কাশফুল। এভাবেই একে একে খামারিরা দড়ি হাকিয়ে বাশি বাজিয়ে যে যার গরুকে সবার মাঝে প্রদর্শন করে।মোটা তাজা সব সুন্দর সুন্দর গরু দিয়ে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। বাহারি রংয়ের আকর্ষনীয় গরুর ছিল হরেক নাম এই যেমন কারোটির নাম বিগশো,কারোটির বস এভাবেই আরো কত কি?

চট্টগ্রাম ক্যাটেল এক্সপ্রো-২৩ উদযাপন।

আর এমন আয়োজন দেখতে হাজার হাজার মানুষের ঢল নেমেছিল বিকেল তিনটায় শুরু হওয়ার কথা থাকলেও এর আগেই জড়ো হতে থাকে হাজার হাজার মানুষ। ক্যাটেল ফার্মের শতাধিক গরু অংশগ্রহণ করেছিল অনুষ্ঠানে। চারিদিকে বেড়া দিয়ে গরু প্রদর্শনীর জন্য স্টেজ বানানো হয়, ঠিক যেমন হয় মানুষের ফ্যাশন শোতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD