• সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কিশোরগঞ্জে মসজিদে প্রতিবন্ধী এতিম শিশুকে ধর্ষণের অভিযোগে ইমাম আটক পবিত্র ঈদুল আজাহাকে সামনে রেখে ঈদ যাত্রা হবে স্বস্তিদায়ক ও দুর্ঘটনা মুক্ত জামালগঞ্জে পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ ও সচেতনতামূলক সভা ইসলামী ব্যাংকের এমডিকে পুনর্বহালের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন পবিত্র ঈদুল আজহা অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন ডাঃ কামরুল ইসলাম মনা সরিষাবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান ক্রেস্ট ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত বাঁশখালীতে হাসান হত্যা মামলার মূলহোতাদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন হবিগঞ্জ ৫৫ বিজিবির উদ্যোগে তাৎক্ষণিক রাস্তা ও কালভার্ট মেরমত । ধুনট পৌর এলাকায় চরধুনট একতা ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বটিয়াঘাটায় গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

গাজীপুরে নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

Muntu Rahman / ১৭৫ Time View
Update : রবিবার, ১৯ মে, ২০২৪

সুরুজ্জামান রাসেল
গাজীপুর প্রতিনিধি:

গত ১৭মে শুক্রবার রাতে টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকায় এক নারী পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান।

নিহত পোশাক শ্রমিক গাইবান্ধার জেলার সুন্দরগঞ্জ থানার পূর্ব বেলগাঁও গ্রামের মানিক চন্দ্র মহন্তের মেয়ে দুলালী রানী বিথি (২১)। তিনি বর্তমানে টঙ্গীর পাগল এলাকায় ভাড়া বাড়িতে স্বামী রিপন মহন্তর সঙ্গে বাস করতেন।

টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান আরও বলেন, ‘লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরেদহ মর্গে পাঠানো হয়েছে। এছাড়া এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’

স্থানীয় সূত্রে জানা যায়, বিথি টঙ্গীর একটি পোশাক কারখানায় কাজ করতেন। শুক্রবার রাতে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী রিপনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান বিথি। এরপর রাত পৌনে ১১টার দিকে নিজ ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন। বিথিকে ডাকাডাকি করলে ঘরের ভেতর থেকে সাড়া না পেয়ে আশপাশের লোকজনদের ডাকেন রিপন। পরে তারা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় বিথিকে দেখতে পান। তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD