• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
র‍্যাবের অভিযানে রাজশাহীর কাটাখালী এলাকা হতে ২০ কেজি গাঁজা’সহ ২ মাদক কারবারিকে গ্রেফতার  বদলগাছীতে খাড়িতে গোসলে নেমে দম্পত্তির মৃত্যু নওগাঁয় জাতীয়তাবাদী নাগরিক সমাজের উদ্যোগে গাছের চারা বিতরণ , মাছের পোনা অবমুক্ত ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা কর্মসূচি “সোনারগাঁও, নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ১২ মামলার আসামি গিটু হৃদয়ে ভগ্নীপ্রতি রাসেলকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে র‌্যাব-১১ যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা, ড্রেজার মেশিন আটক “নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় বিলাসবহুল গাড়ি হতে ১৪০ কেজি গাঁজাসহ গাড়ী জব্দ করেছে নারায়ণগঞ্জ র‍্যাব-১১ জামালগঞ্জে বদলিজনিত বিদায়ে এসিল্যান্ড মিনহাজুল ইসলামকে সংবর্ধনা চাঞ্চল্যকর “১১০ কেভি বিদ্যুৎ কেন্দ্রর আনসার সদস্যদের শটগান ডাকাতি” মামলায় লুন্ঠিত আরো১ টি শটগান উদ্ধার পিআইজির প্রশিক্ষণে এমপি আবু সুফিয়ান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি কালিয়াকৈরে হানিট্যাপ চক্রের ৪ সদস্য আটক

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকচাপায় নিরাপত্তাকর্মী নিহত’ প্রতিবাদে শ্রমিকদের ভাঙচুর-মহাসড়ক অবরোধ!

Zakir Hossain Mithun / ৫৬৪ Time View
Update : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকচাপায় নিরাপত্তাকর্মী নিহত’ প্রতিবাদে শ্রমিকদের ভাঙচুর-মহাসড়ক অবরোধ!

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় ট্রাকচাপায় স্থানীয় মাহমুদ ডেনিমস কারখানার নিরাপত্তাকর্মী আজাদুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন। আজ রবিবার ২২-শে জানুয়ারি ২০২৩ ইং সকাল ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এ সময় দুর্ঘটনায় আরও তিন শ্রমিক আহত হয়েছেন।

পরবর্তীতে দুর্ঘটনার পর নিহত ব্যক্তির সহকর্মী শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে ওই ট্রাকে আগুন ধরিয়ে দেন এবং অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। সকাল সোয়া ১০টা পর্যন্ত ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল।

দুর্ঘটনায় নিহত নিরাপত্তাকর্মীর নাম আজাদুল হক (৪০)। তিনি গাইবান্ধার গবিন্দগঞ্জ উপজেলার গোয়ালপাড়া গ্রামের আরব আলীর ছেলে। আজাদুল হক চন্দ্রা এলাকার মাহমুদ জিনস নামের একটি তৈরি পোশাক কারখানার নিরাপত্তাকর্মী হিসপবে কর্মরত ছিলেন।

ওই কারখানার শ্রমিক ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে আজাদুলসহ কয়েকজন শ্রমিক একসঙ্গে কারখানায় যাচ্ছিলেন। সকাল ৮-টার দিকে চন্দ্রা এলাকায় দ্রুতগতির একটি ট্রাক আজাদুল’সহ কয়েকজন শ্রমিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আজাদুলের মৃত্যু হয়। এ ছাড়া আরও তিন শ্রমিক আহত হন। তৎক্ষণাৎ স্থানীয় লোকজন আজাদুলকে উদ্ধার করে শহীদ গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

দুর্ঘটনার পর শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে দুর্ঘটনা কবলিত ওই ট্রাকে অগ্নিসংযোগ করেন এবং মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এ সময় শ্রমিকদের একাংশ মহাসড়কে যানজটে আটকে থাকা অর্ধশতাধিক যানবাহনে ভাংচুর চালান। দুর্ঘটনার পর থেকে প্রায় দুই ঘণ্টা ধরে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ আছে। এতে মহাসড়কের দুই দিকে প্রায় ৫ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়।

কারখানার শ্রমিক আঃ হান্নান ও সাইফুল ইসলাম বলেন, সড়কের বিভিন্ন স্থানে পদচারী-সেতু নির্মাণ করা হলেও তাদের কারখানার সামনে বা এর আশপাশে কোনো পদচারী-সেতু নেই। সেখানে পদচারী-সেতু থাকলে এই দুর্ঘটনা ঘটত না। তাই তাঁরা দ্রুত ওই পদচারী-সেতু নির্মাণের জোর দাবি জানান।ঘটনাস্থলে রয়েছেন কোনাবাড়ি হাইওয়ে পুলিশ সদস্যরা।

এ বিষয়ে কোনাবাড়ি হাইওয়ে পুলিশের ইনস্পেকটর (ওসি) আতিকুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য গাজীপুর জেলা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে দুর্ঘটনার পর ওই ট্রাকের চালক কৌশলে পালিয়ে গেছেন। ক্ষুব্ধ শ্রমিকেরা ওই ট্রাকে আগুন ধরিয়ে দেন। পরে স্থানীয় লোকজনের চেষ্টায় আগুন নেভানো হয়। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। এই রিপোর্ট লিখায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক এবং পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকচাপায় নিরাপত্তাকর্মী নিহত' প্রতিবাদে শ্রমিকদের ভাঙচুর-মহাসড়ক অবরোধ!

RUHUL AMIN, DHAKA-22/01/2023


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD