• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
সাংবাদিকদের পেশাগত মানউন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিশ্বসাহিত্য কেন্দ্রের কোটি কোটি টাকার অনুদান ও শ্রমিকের প্রতি অবজ্ঞা তদন্তের দাবি ড. আসিফ মিজানের র‍্যাব ও বিজিবির যৌথ চিরুনি অভিযানে বিপুল পরিমান অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার তাহিরপুর রূপের রানী’খ্যাত জাদুকাটা নদী এখন নৌপথের এক ভয়াবহ চাঁদাবাজির করিডোরে পরিণত হয়েছে। প্রায় ২০ বছর আগে যেখানে নদীটির প্রস্থ ছিল মাত্র ৫৭ রাজশাহীতে কাটা হল ৩০ কাঠবাদাম গাছ গজারিয়ায় বিভিন্ন স্থানে নতুনভাবে প্রস্তুত চুনাপাথর কারখানা কটিয়াদী মডেল থানায় ‘ওপেন হাউজ ডে’তে অতিথিদের আপ্যায়নকে কেন্দ্র করে ফেসবুকে বিভ্রান্তিমূলক পোস্ট রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন জাতিসংঘ শান্তি মিশন পুরস্কারসহ অসংখ্য ব‌ইয়ের লেখক মিজানুর রহমান এখন কিশোরগঞ্জের নতুন এসপি রাজশাহী থেকে সকল বাস চলাচল বন্ধ

গাইবান্ধায় মসজিদ ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও কর্মসূচি

Muntu Rahman / ৫৩২ Time View
Update : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধায় যুবলীগ নেতা কর্তৃক মসজিদ ভাঙচুরের অভিযোগে মুসল্লী ও এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে সদর উপজেলার নাকাইহাট–গাইবান্ধা সড়কের কনকরায় আহলে হাদীস জামে মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, যুবলীগ নেতা ও মসজিদের সাবেক ক্যাশিয়ার মাসুম মিয়ার কাছে মসজিদের প্রায় ১৬ লাখ টাকা জমা ছিল। দীর্ঘদিন ধরে ওই টাকা ফেরত না দিয়ে তিনি তালবাহানা করে আসছিলেন। এ নিয়ে মসজিদ কমিটি ও মুসল্লীদের সঙ্গে তার বিরোধ চলছিল।

বক্তারা জানান, এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ সমর্থিত কিছু লোক নিয়ে এসে মসজিদটি ভাঙচুর করেন মাসুম। তারা আরও অভিযোগ করেন, মসজিদ ভাঙচুরের সময় বাধা দিলে মাসুমের লোকজন তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় পুলিশকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

মানববন্ধনে বক্তারা মসজিদের টাকা ফেরত, ক্ষতিপূরণ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেই সঙ্গে দ্রুত ভাঙচুরকারীদের গ্রেপ্তারের আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD