• সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে লিচুর অস্বাভাবিক দাম হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোবারক হোসাইনের কৃতজ্ঞতা প্রকাশ। কুষ্টিয়ার ভেড়ামারায় নিয়ামতুল্লাহ কে সভাপতি ও তুহিনকে সাধারন সম্পাদক করে তাঁতী দলের কমিটি গঠন  নওগাঁর বদলগাছি উপজেলায় গভীর খালে হাঁস তুলতে গিয়ে নিখোঁজ, পরদিন ডুবুরিদের তৎপরতায় লাশ উদ্ধার। ধর্মপাশায় শিক্ষক ওলির অনিয়ম: ছয় দিন ছুটি ছাড়াই অনুপস্থিত, ক্ষুব্ধ এলাকাবাসী বটিয়াঘাটায় কালবৈশাখীর তান্ডবে খোলা আকাশের নিচে অসহায় পরিবার পাশে দাঁড়ালেন ইউএনও থান্দার কামরুজ্জামান রাজশাহীতে অস্ত্র, গুলি ও এলকোহোল উদ্ধার বদলগাছীতে বিষাক্ত সাপের দংশনে ৭ বছরের শিশু শিক্ষার্থীর মৃত্যু জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু পাকুন্দিয়ায় ফেসবুকে ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ পোস্ট দেওয়ায় ছাত্রদল নেতা বহিষ্কার

গাইবান্ধায় নৌকা বাইচ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

Muntu Rahman / ১৭৫ Time View
Update : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের যুবসমাজের আয়োজনে ভেড়ামারা ঘাঘট নদীতে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। সোমবার বিকেলে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করা হয়।

এই প্রতিযোগিতায় গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম ও বগুড়া জেলার পাশাপাশি জামালপুর থেকেও মোট ২০টি নৌকা অংশ নেয়। এর মধ্যে চারটি নৌকাকে বিজয়ী ঘোষণা করা হয়।

বিজয়ীরা হলেন,
১ম স্থান: বগুড়ার সাড়িয়াকান্দীর যমুনা এক্সপ্রেস (পুরস্কার: মোটরসাইকেল)

২য় স্থান: জামালপুরের বকসীগঞ্জের বাঙ্গালপাড়া সেরে বাংলা (পুরস্কার: ফ্রিজ)

৩য় স্থান: গাইবান্ধার সাঘাটার পাঁচ পুর একতা এক্সপ্রেস (পুরস্কার: এলইডি টিভি)

৪র্থ স্থান: জামালপুরের দেওয়ানগঞ্জের মীরবাবা ভাত খাওয়া (পুরস্কার: স্মার্টফোন)

প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সরকারের সাবেক সচিব মোঃ আমিনুল ইসলাম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোরশেদুল মাস্টার, সাংগঠনিক সম্পাদক পিটন, ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শিপন, নৌকা বাইচ উদযাপন কমিটির সভাপতি মোঃ ইউনুছ আলী দুখুসহ স্থানীয় নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD