• বুধবার, ০৬ মে ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
রূপগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৩,২০০ পিস ইয়াবাসহ নারী পুরুষ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি কালিয়াকৈর পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প, ৫ শতাধিক অসহায় মানুষ সেবা পেলেন কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ বিশ্বম্ভরপুরে কৃষকের তালিকা প্রণয়নে অনিয়মে কঠোর হুঁশিয়ারি দৌলতপুরে কৃষকের ঘরের প্রাচীর ভেঙে গরু চুরি দৌলতপুর ইউনিয়ন তাঁতী দলের ভারপ্রাপ্ত সভাপতি হলে সিদ্দিকুর রহমান প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা ও অনুদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শাল্লায় ‘ভোল পাল্টে’ জালাল মিয়ার ত্রাসের রাজত্ব: জলমহাল দখল ও চাঁদাবাজিতে অতিষ্ঠ এলাকাবাসী ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন

গাইবান্ধায় ঘাঘট নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা

Muntu Rahman / ১৫৮ Time View
Update : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ মিঠু মিয়া

গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেড়ামারা ব্রিজ সংলগ্ন কিশামত বালুয়া ঘাঘট নদীতে দুই দিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকা ছাড়াও বাইরের জেলা থেকে আসা মোট ২০টি নৌকা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা ঘিরে নদীর দুই তীরে উপচেপড়া ভিড় জমে যায় হাজারো দর্শকের।

গাইবান্ধা ভেড়ামারা ঘাঘট নদী নৌকা বাইচ উদযাপন কমিটি ও স্থানীয় যুবকদের উদ্যোগে, মো. আমির আলীর সার্বিক ব্যবস্থাপনায় প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ নৌকা বাইচের উদ্বোধন করেন।

নৌকা বাইচ উদযাপন কমিটির সভাপতি মো. ইউনুছ আলী দুখুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আল হাসান এবং বিশিষ্ট তরুণ সমাজসেবক প্রকৌশলী শামীম প্রামানিক বাদল। এছাড়া বক্তব্য দেন খোলাহাটি ইউপি চেয়ারম্যান মো. মাছুম হক্কানী, চেম্বার অব কমার্স পরিচালক খন্দকার জাকারিয়া আলম জীম, ইউপি সদস্য মো. সৈয়দ আলী, আমিনুল ইসলাম লিটন, মো. এনামুল হক, হায়দার আলী, মো. সেলিম প্রামাণিক, আব্দুর রহমান ও সাংস্কৃতিক কর্মী আলমগীর কবির বাদল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন আল আমিন ও স্বপন প্রামাণিক।

প্রতিযোগিতার দ্বিতীয় দিনে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। প্রথম বিজয়ী দলকে একটি ১০০ সিসি মোটরসাইকেল, দ্বিতীয় স্থান অর্জনকারীকে একটি ফ্রিজ এবং তৃতীয় স্থান অর্জনকারীকে একটি এলইডি টিভি দেওয়া হয়। এছাড়া সকল অংশগ্রহণকারীকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়।

উল্লেখ্য, প্রতিবছরই একই স্থানে ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজন করা হয়ে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD