• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
কলাপাড়ায় বৃষ্টির পানি সংরক্ষণের ট্যাংক বিতরণের ঠিকাদারের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ। কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে নানা ধরনের রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত জনদুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে সড়ক সংস্কারে উদ্যোগী চেয়ারম্যান প্রার্থী আহসান হাবীব শামীম নওগাঁর বদলগাছীতে পাঁড়োরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রবিউল কর্তৃক ৫ম শ্রেণির শিক্ষার্থীকে বেধড়ক মারের অভিযোগ র‍্যাবের ও নওগাঁ জেলা পুলিশের অভিযানে আন্তজেলা গরু চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৫ চোরাই গরু বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মতবিনিময় বদলগাছীতে জমি দখলের পায়তারা, প্রশাসনের হস্তক্ষেপ কামনায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নওগাঁয় জমিলা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ বটিয়াঘাটায় দুনীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

গভীর রাতেও অটল ৫৫ বিজিবি: হবিগঞ্জ সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সতর্কতামূলক মাইকিং ও জনসচেতনতা অভিযান ।

Muntu Rahman / ৭০ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

আজিজুর রহমান (হবিগঞ্জ জেলা প্রতিনিধি) 

সম্প্রতি দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে জোরপূর্বক পুশ-ইনের প্রবণতা বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে হবিগঞ্জ জেলার ১০৩.২ কিলোমিটার সীমান্ত এলাকায় দায়িত্বরত ৫৫ বিজিবি ব্যাটালিয়ন নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে তাদের টহল ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করেছে। এই ব্যাটালিয়নের আওতাধীন ১৬টি বিওপি থেকে ২৪ ঘণ্টা অক্লান্ত টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখন পর্যন্ত হবিগঞ্জ সীমান্ত দিয়ে কোনো অনুপ্রবেশের ঘটনা ঘটেনি।

শনিবার (৬ জুন ২০২৬) দিবাগত গভীর রাতে অন্যান্য রাতের মতো ৫৫ বিজিবি তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সতর্কতামূলক মাইকিংয়ের মাধ্যমে জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করে। এছাড়া বিজিবি সদস্যরা উঠান বৈঠক এর মাধ্যমে স্থানীয় জনগণকে পুশ-ইনের বিষয়ে সন্দেহজনক কার্যকলাপ চিহ্নিতকরণ এবং তথ্য প্রদানের গুরুত্ব সম্পর্কে সচেতন করছেন। স্থানীয় জনগণ, গ্রাম পুলিশ, আনসার-ভিডিপি নিয়ে ঐক্যবদ্ধভাবে এই কার্যক্রম চালানো হচ্ছে।

৫৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান জানান, “বর্তমান পরিস্থিতিতে সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। প্রতিটি বিওপিতে টহল জোরদার ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। স্থানীয় জনগণ, গ্রাম পুলিশ, আনসার-ভিডিপি নিয়ে ঐক্যবদ্ধভাবে সীমান্তের প্রতিটি ইঞ্চি পাহারা দেওয়া হচ্ছে। রাত্রিকালীন নিরাপত্তায় থার্মাল ও ইনফ্রারেড ড্রোন ব্যবহারের পাশাপাশি উঠান বৈঠকের ব্যাপকতা বৃদ্ধি করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় কোন ছাড় নেই।”

স্থানীয় বাসিন্দারা বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী গুইবিল এলাকার বাসিন্দা মো: মজনু মিয়া পেশায় একজন ভ্যানচালক, তিনি বলেন, “রাতে বিজিবি মাইকিং করে সতর্ক করায় আমরা অনেক সাবধান হয়েছি। বিজিবি স্যাররা রাত-দিন পাহারা দিচ্ছেন, এতে আমরা নিরাপদ বোধ করছি।” মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকার আরেকজন বাসিন্দা চা বাগানের কর্মী মোহন লাল জানান, “উঠান বৈঠকে বিজিবি আমাদের বুঝিয়ে বলে পুশইন বিষয়টা কি, এবং কীভাবে সন্দেহজনক লোক চিনতে হয় ও দেশের স্বার্থে বিজিবিকে তথ্য দিতে হয়। এতে আমরা নিজেরাও সচেতন হয়েছি।”

বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় স্থানীয় জনসাধারণকে নিয়ে নিয়মিত সচেতনতামূলক সভা-সমাবেশ ও প্রচার কার্যক্রম চালানো হচ্ছে। স্থানীয়দের সহায়তায় দিবা-রাত্রি ২৪ ঘণ্টা সন্দেহজনক যেকোনো অনুপ্রবেশ চিহ্নিত করে তাৎক্ষণিক প্রতিরোধের ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD