• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
বদলগাছীতে বিকাশ ব্যবসায়ী সাহিদের বিরুদ্ধে প্রতারণা, চড়া সুদ ও হয়রানিমূলক মামলার অভিযোগ বটিয়াঘাটায় স্কুল-কলেজের সামনে প্রকাশ্যে সিগারেট বিক্রি। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে সচেতন মহল। রায়পাড়ায় আবারো রমরমা মাদকের কারবার বদলগাছী হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন; টয়লেটের নাজুক দশায় অসন্তোষ প্রকাশ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ বদলগাছী উপজেলা হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন; টয়লেটের নাজুক দশায় অসন্তোষ প্রকাশ। দৌলতপুরে ১৪ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ স্কাপ সিরাপ সহ যুবক আটক গ্রাম ও প্রতিরক্ষা সক্রিয় আনসার সদস্য চাকরিচুত্য হওয়া সত্ত্বেও অসৎ কর্ম কর্তা দের সহযোগিতায় টাকার বিনিময়ে চাকরিতে বহাল তবিয়তের চেষ্টা। কোটালীপাড়ায় চাকরির নামে প্রতারণা; টাকা নেওয়ার অভিযোগ আব্দুর রহমানের বিরুদ্ধে ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ আশ্রয় হতে পারে বাংলা স্যাটেলাইট সিটি

কোটালীপাড়ায় চাকরির নামে প্রতারণা; টাকা নেওয়ার অভিযোগ আব্দুর রহমানের বিরুদ্ধে

Muntu Rahman / ৯ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি দেওয়ার কথা বলে এক নারীর কাছ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে কোটালীপাড়া উপজেলা ওলামা দলের সাবেক সদস্য সচিব ও গোয়ালঙ্ক গ্রামের মো. আব্দুর রহমানের বিরুদ্ধে। ভুক্তভোগী উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নের কালার বাড়ি এলাকার নাসিমা বেগম এ অভিযোগ করেছেন।

নাসিমা বেগমের অভিযোগ, মো. আব্দুর রহমান নিজেকে গোপালগঞ্জ-৩ আসনের এমপি এস এম জিলানীর ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি দেওয়ার আশ্বাস দেন। সেই আশ্বাসে তিনি দেড় লাখ টাকা দেন বলে দাবি করেন নাসিমা।

তবে টাকা দেওয়ার পর প্রায় দুই মাস পেরিয়ে গেলেও চাকরি দেওয়া হয়নি বলে অভিযোগ তার। পরে টাকা ফেরত চাইলে তাকে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে একটি টিউবওয়েল দেওয়ার কথা বলেও তার কাছ থেকে আরও ১৫ হাজার টাকা নেওয়া হয়েছে বলে দাবি করেন নাসিমা বেগম। কিন্তু সেই টিউবওয়েলও দেওয়া হয়নি বলে জানান তিনি।

নাসিমা বেগম বলেন, “চাকরি দেওয়ার কথা বলে আমার কাছ থেকে দেড় লাখ টাকা নেওয়া হয়েছে। পরে টিউবওয়েল দেওয়ার কথা বলে আরও ১৫ হাজার টাকা নেয়। এখন টাকা ফেরত চাইলে আমাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে।”

নাসিমার দাবি, টাকা ফেরত চাওয়ার পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে টাকা উদ্ধারের পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

কোটালীপাড়া উপজেলা ওলামাদলের আহ্বায়ক মোঃ মাসুদুর রহমান জানান, আব্দুর রহমানকে এর পূর্বে কিছু অনৈতিক কর্মকান্ডের কারণে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ওলামাদলের বর্তমান কোনো সদস্য বা দায়িত্বে নেই। তার এই কর্মকাণ্ডে কোটালীপাড়া উপজেলা শাখার পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD