• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম:
বদলগাছীতে বিকাশ ব্যবসায়ী সাহিদের বিরুদ্ধে প্রতারণা, চড়া সুদ ও হয়রানিমূলক মামলার অভিযোগ বটিয়াঘাটায় স্কুল-কলেজের সামনে প্রকাশ্যে সিগারেট বিক্রি। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে সচেতন মহল। রায়পাড়ায় আবারো রমরমা মাদকের কারবার বদলগাছী হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন; টয়লেটের নাজুক দশায় অসন্তোষ প্রকাশ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ বদলগাছী উপজেলা হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন; টয়লেটের নাজুক দশায় অসন্তোষ প্রকাশ। দৌলতপুরে ১৪ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ স্কাপ সিরাপ সহ যুবক আটক গ্রাম ও প্রতিরক্ষা সক্রিয় আনসার সদস্য চাকরিচুত্য হওয়া সত্ত্বেও অসৎ কর্ম কর্তা দের সহযোগিতায় টাকার বিনিময়ে চাকরিতে বহাল তবিয়তের চেষ্টা। কোটালীপাড়ায় চাকরির নামে প্রতারণা; টাকা নেওয়ার অভিযোগ আব্দুর রহমানের বিরুদ্ধে ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ আশ্রয় হতে পারে বাংলা স্যাটেলাইট সিটি

বদলগাছী উপজেলা হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন; টয়লেটের নাজুক দশায় অসন্তোষ প্রকাশ।

Muntu Rahman / ৬ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

মো লিটন হোসেন

উপজেলা প্রতিনিধি নওগাঁ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে হাসপাতালের টয়লেটের নাজুক অবস্থা, চিকিৎসক সংকটসহ বিভিন্ন সীমাবদ্ধতা সরেজমিনে দেখেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। টয়লেটের দুরবস্থা দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন। পরে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করে হাসপাতাল কর্তৃপক্ষ।
২৩ জুন দুপুর সাড়ে ১২টার দিকে কোনো পূর্বঘোষণা ছাড়াই বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান স্বাস্থ্যমন্ত্রী। আকস্মিক এ পরিদর্শনে প্রথমেই হাসপাতালের টয়লেটগুলো ঘুরে দেখেন তিনি। টয়লেটের অপরিচ্ছন্ন ও নাজুক অবস্থা দেখে সংশ্লিষ্টদের কাছে এর কারণ জানতে চান। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়।
পরে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাসেবা, ওষুধসহ নানা বিষয়ে খোঁজখবর নেন। একই সঙ্গে জরুরি বিভাগ, ফার্মেসি ও রান্নাঘর পরিদর্শন করেন। রান্নাঘরে রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মানও পরীক্ষা করেন। খাবারের মান নিয়েও অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় তাঁকে।
পরিদর্শনকালে হাসপাতালের জনবল সংকটের বিষয়টিও মন্ত্রীর নজরে আনা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অনুমোদিত পদ রয়েছে ৪০টি। এর বিপরীতে বর্তমানে কর্মরত আছেন মাত্র ১৩ জন। দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকট থাকায় সীমিত জনবল দিয়ে রোগীদের চিকিৎসাসেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী উপজেলা পর্যায়ে ১৫১ শয্যাবিশিষ্ট হাসপাতাল বাস্তবায়নের পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, এ কার্যক্রম শুরু হলে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করা হবে।
স্বাস্থ্যমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ছিলেন নওগাঁর সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান সনি, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরীসহ স্থানীয় বিএনপির নেতারা।
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের পর হাসপাতালের চিকিৎসক সংকট, অপর্যাপ্ত অবকাঠামো ও টয়লেটের নাজুক পরিবেশ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD