• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন বাঁশখালী থানা পুলিশ কর্তৃক মাদক সেবনের সাথে জড়িত ০৯ জন আসামী গ্রেফতার ও মোবাইল কোর্টে দণ্ড প্রদান। কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার মহাদেবপুরে রামরায়পুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ মুন্সীগঞ্জের অতি আলোচিত গোয়ালীমান্দ্রা হতে ৫১০ পিস ইয়াবাসহ ০৪ জন গ্রেফতার” কুমিল্লা জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫১৭ পিস ইয়াবা, ৭২ কেজি গাঁজা , উদ্ধারসহ সর্বমোট ৯৩ জন গ্রেফতার দৌলতপুরে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কুষ্টিয়া-রাজশাহী জুড়ে মাদক সিন্ডিকেটের একক নিয়ন্ত্রণ; একাধিক মামলার আসামি অনিতা রানীকে ঘিরে চাঞ্চল্যকর তথ্য

কুমিল্লা জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫১৭ পিস ইয়াবা, ৭২ কেজি গাঁজা , উদ্ধারসহ সর্বমোট ৯৩ জন গ্রেফতার

Muntu Rahman / ১ Time View
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

কুমিল্লা সংবাদদাতা

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি দিকনির্দেশনায় এবং পুলিশ সুপার, কুমিল্লা তত্ত্বাবধানে গত বৃহস্পতিবার +২০/০৮/২০২৬) খ্রিস্টাব্দ তারিখে কুমিল্লা জেলা পুলিশের সকল থানার উদ্যোগে মাদকের বিরুদ্ধে ব্যাপক ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) সহ অন্যান্য অফিসার ও সোর্সদের নিয়ে মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও মাদকসেবীদের বিরুদ্ধে পরিচালিত এই অভিযানে জেলার বিভিন্ন স্থানে একযোগে ৪৪টি মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়।
পরিচালিত এসব অভিযানে ১৫১৭ পিস ইয়াবা, ৭২ কেজি গাঁজা , উদ্ধারসহ সর্বমোট ৯৩ জনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে নিয়মিত মামলা, মোবাইল কোর্ট ও বিজ্ঞ বিচারিক আদালতের সংক্ষিপ্ত বিচার (Summary Trial)-এর মাধ্যমে সংশ্লিষ্টদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং একটি নিরাপদ ও মাদকমুক্ত কুমিল্লা গড়ে তোলার লক্ষ্যে কুমিল্লা জেলা পুলিশ ও থানার অফিসার ইনচার্জ ওসি গন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচেষ্টাই যথেষ্ট নয়; এ ক্ষেত্রে সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সক্রিয় সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কুমিল্লা জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে বলে জানা যায় ।

আসুন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলি এবং সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করি বলে জানিয়েছেন পুলিশ সুপার ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD