• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন বাঁশখালী থানা পুলিশ কর্তৃক মাদক সেবনের সাথে জড়িত ০৯ জন আসামী গ্রেফতার ও মোবাইল কোর্টে দণ্ড প্রদান। কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার মহাদেবপুরে রামরায়পুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ মুন্সীগঞ্জের অতি আলোচিত গোয়ালীমান্দ্রা হতে ৫১০ পিস ইয়াবাসহ ০৪ জন গ্রেফতার” কুমিল্লা জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫১৭ পিস ইয়াবা, ৭২ কেজি গাঁজা , উদ্ধারসহ সর্বমোট ৯৩ জন গ্রেফতার দৌলতপুরে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কুষ্টিয়া-রাজশাহী জুড়ে মাদক সিন্ডিকেটের একক নিয়ন্ত্রণ; একাধিক মামলার আসামি অনিতা রানীকে ঘিরে চাঞ্চল্যকর তথ্য

বীরগঞ্জে ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত

Muntu Rahman / ১ Time View
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

“দুনিয়ার মজদুর, এক হও—এক হও” স্লোগানকে সামনে রেখে দিনাজপুর সদর ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের বীরগঞ্জ উপ-শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট ২০২৬) বিকেলে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৫নং সুজালপুর ইউনিয়ন পরিষদের পুরাতন ভবন প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। দিনাজপুর সদর ডেকোরেটর শ্রমিক ইউনিয়ন, বীরগঞ্জ উপ-শাখার আয়োজনে অনুষ্ঠিত সভায় স্থানীয় ডেকোরেটর শ্রমিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা যুবদলের সদস্য, উপজেলা ইটভাটা মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আক্কাস আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীরগঞ্জ পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ মেহেদি হাসান। সভা সঞ্চালনা করেন গণেশ চন্দ্র রায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল করিম, বীরগঞ্জ সাংবাদিক সংস্থার উপদেষ্টা মোঃ হারুন উর রশিদ, সভাপতি মোয়াজ্জেম সরকার রুবেল এবং খানসামা উপজেলা শাখার সভাপতি আজিজুল ইসলাম।

সভায় নবনির্বাচিত বীরগঞ্জ উপ-শাখা কমিটির সভাপতি জামাল মিয়া, সহ-সভাপতি রশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সুবাস বর্মন, যুগ্ম সাধারণ সম্পাদক নিরঞ্জন রায়, সাংগঠনিক সম্পাদক অমিত্য রায়, কোষাধ্যক্ষ নিতাই সেনসহ কমিটির সদস্য মোসেদুল ইসলাম, মতি রায়, আইজুল ইসলাম, ধনজয় রায়, জীবন রায় ও কালী আসেন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বলেন বলেন, শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে পারস্পরিক ঐক্য ও সহযোগিতার কোনো বিকল্প নেই। সংগঠনের সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার পাশাপাশি ডেকোরেটর শ্রমিকদের স্বার্থে ইউনিয়নের কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

পরিচিতি সভাকে ঘিরে নবনির্বাচিত কমিটির সদস্য ও শ্রমিকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD