• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
পূর্ব বিরোধের জের ধরে সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে জখম সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ নওগাঁ জেলা পুলিশের দুর্দান্ত অভিযান : বদলগাছিতে শিশু ধর্ষণ মামলার আসামি মোঃ আব্দুস সাত্তার (৬০) গ্রেফতার জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি: ড. আসিফ মিজান বটিয়াঘাটা বিএনপি নেতার মায়ের দাফন পারিবারিক কবরস্থানে সম্পন্ন তাহিরপুরে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে মামলা দায়ের কটিয়াদীতে মাদক-জুয়া-সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত বটিয়াঘাটায় সরকারি নির্দেশ-কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে ভরাটি নদী দখলের মহোৎসব কুরআনী নূর ব্লাড ব্যাংকের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন কালিয়াকৈরে লোডশেডিংয়ে দিশেহারা জনজীবন।

কোটালীপাড়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও সজীব ওয়াজেদ জয়ের জন্ম দিন পালন

Zakir Hossain Mithun / ৩৭৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
কোটালীপাড়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও সজীব ওয়াজেদ জয়ের জন্ম দিন পালন

কোটালীপাড়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও সজীব ওয়াজেদ জয়ের জন্ম দিন পালন

আবু নাইম শাহ, স্টাফ রিপোটার

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ২৭ শে জুলাই ২৯ তম আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর ৫২ তম জন্মদিন উপলক্ষে কোটালীপাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে সকালে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

কোটালীপাড়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও সজীব ওয়াজেদ জয়ের জন্ম দিন পালন

বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল ১১ টায় একটি র‌্যালি কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে দলীয় কার্যালয় এসে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় কোটালীপাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী খাইরুল রাজ্জাক খসরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবলু হাজরার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি এস এম হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, হাজী মোঃ কামাল হোসেন শেখ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার লুৎফর রহমান শেখ, পিনজুরী ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, সদস্য জাহাঙ্গীর হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক সুমন হোসেন বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মিজানুর রহমান তাজ বুলবুল, উপজেলা কৃষি বিষয়ক সম্পাদক আতিকুজ্জামান বাদল, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম ইস্রাফিল, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কামরুল ইসলাম শাহ্, উপজেলা আওয়ামী যুব লীগের প্রস্তাবিত সভাপতি ফজলুর রহমান দিপু, সাধারণ সম্পাদক বাবুল হাজরা,
উপজেলা শ্রমিক লীগের সভাপতি রফিকুল ইসলাম তালুকদার, কৃষক লীগের সাধারণ সম্পাদক রতন কুমার মিত্র, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাবেক উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য নাঈম শেখ, সঞ্জীত কুমার হরেন, সিনিয়র সদস্য নজরুল ইসলাম স্বপন, পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কৃষ্ণ চন্দ্র দে, রফিকুল ইসলাম লিখন, পলাশ হাজরা,মিটুল খান সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ও কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর ৫২ তম জন্মদিন উপলক্ষে দলীয় কার্যালয়ে কেক কাটা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD