• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত নতুন নতুন মামলায় বাদি পক্ষকে যশোর শহরে দিশেহারা যশোরে ভাড়া পরিশোধ না করে বাড়ি মালিককে জানে মেরে ফেলার হুমকি সুনামগঞ্জে হানি ট্র্যাপের চক্র কর্তৃক এক বৃদ্ধকে উলঙ্গ করে  ভিডিও ধারণ নারীসহ দুই সদস্যকে আটক করেছে পুলিশ জাদুকাটায় শ্রমিক নির্যাতন ও চাঁদাবাজির ভয়াবহ চিত্র বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন, শিশুস্বাস্থ্যে নতুন আশার আলো বেলকুচিতে গোয়ালঘরে অগ্নিকাণ্ড নওগাঁয় দেশীয় অস্ত্রসহ তিন সন্ত্রাসী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ

কুষ্টিয়া দৌলতপুরে  গরু চুরি মহা উৎসব এক রাতে কৃষকের তিন গরু চুরি 

Muntu Rahman / ১০০ Time View
Update : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

দৌলতপুর প্রতিনিধি 

কুষ্টিয়া দৌলতপুর উপজেলায় চলছে চুরির মহা উৎসব। এক রাতেই চুরি হলো কৃষকের তিন গরু।

নামে প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী বলেন দৌলতপুর উপজেলার দৌলতপুর সদর ইউনিয়নে রাত নামলেই বাড়ে চোরের দৌরাত্ম্য। প্রতিদিন হচ্ছে গরু ছাগল সহ গৃহস্থালীতে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র চুরি। কেউই নিরাপদ নয় চোরের হাত থেকে। ২০ থেকে ২৫ জনের একটি সঙ্গবদ্ধ দল চুরি করছে উপজেলা জুড়ে। দেশি-বিদেশি বিভিন্ন অস্ত্র প্রদর্শন করে তারা চুরি করছে। এমনকি কিছু কিছু বাড়িতে মানুষজনকে বেঁধে ডাকাতি করছে তারা। গত ১০ জানুয়ারি রাতে দৌলতখালী গ্রামের চৌধুরী পাড়ার সানাউল্লাহ মন্ডলের ছেলে কালু মন্ডলের তিনটি গরু নিয়ে গেছে।

এ বিষয়ে কালু মন্ডল বলেন, প্রতিদিনের ন্যায় গরু ঘরে রেখে আমরা সংসারের দৈনন্দিন কাজকর্ম সেরে ঘুমিয়ে পড়ি। পরে রাতে উঠে গরু দেখতে গেলে দেখি গোয়ালের তালা ভেঙে আমার তিনটা গরুই নিয়ে গেছে। গরু তিনটার অনুমানের বাজার মূল্য ৪ লক্ষ টাকা। এই দেশে আমরা কেউ নিরাপদ নয়। আমি থানা পুলিশের কাছে কোন অভিযোগ করি নাই কারন অভিযোগ করলে হয়তো আমি আর দেশেই থাকতে পারবো না।

এ বিষয়ে দৌলতপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন,থানায় চুরির বিষয়ে কোন ব্যক্তি অভিযোগ ও করেন নাই। তবে অভিযোগ করলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD