• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ যশোরে সাড়ে তিন কোটি টাকার স্বর্নবারসহ আটক ৩ উখিয়ায় সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার করল বিজিবি গণভোট পুনরায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের উদ্যোগে চকরিয়া মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী স্কুল এন্ড কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা কর্মসূচি সম্পন্ন সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ- ২০২৬ পালিত চকরিয়ায় আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত ও হত্যা মামলার প্রধান আসামি তৌহিদ গ্রেফতারে চকরিয়া থানা পুলিশের প্রেস কনফারেন্স জুলাই সনদ বাস্তবায়ন ও আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য দমনে সরকার ব্যর্থ – ইসহাক খন্দকার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

কুষ্টিয়ার ভেড়ামারায় মোটর সাইকেল আরোহী ওসি ও এএসআইয়ের প্রাণ গেল কাভার্ড ভ্যানের চাপায়

Montu Rahman / ২৯৬ Time View
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার-

কুষ্টিয়ার ভেড়ামারায় মোটর সাইকেল আরোহী ওসি ও এএসআইয়ের প্রাণ গেল কাভার্ড ভ্যানের চাপায়। কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে ভেড়ামারার লালন শাহ সেতুর পশ্চিম পাড়ে পাবনা-কুষ্টিয়া হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন- পুলিশের ইন্সপেক্টর মো. মোজাহারুল ইসলাম (৫৩) ও এএসআই মো. কয়েজ উদ্দিন (৫০)। তারা উভয়েই পাবনা জেলার ঈশ্বরদী জোনের ডিএসবিতে কর্মরত ছিলেন। এদের মধ্যে মোজাহারুল ইসলাম রংপুরের পীরগাছা থানার মৃত নূর মোহাম্মদের ছেলে ও কয়েজ উদ্দিন রাজশাহীর তানোর থানার কসিমদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী, ভেড়ামারা থানা ও  হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, আজ ১৬ ডিসেম্বর পাবনা জেলার ইশ্বরদী জোনের ডিএসবি কর্মকর্তা মোজাহারুল ইসলাম ও কয়েজ উদ্দিন মোটর সাইকেলযোগে ঈশ্বরদী থেকে লালনশাহ সেতুর পশ্চিমপাড়ের দিকে যাচ্ছিলেন। তারা ব্রিজের পশ্চিম পাড়ে ইউটার্ন নেওয়ার জন্যই এসেছিলেন বলে জানান পুলিশ সদস্যরা। এসময় একই দিক থেকে আসা কুষ্টিয়াগামী দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান পাবনা-কুষ্টিয়া হাইওয়ের লালনশাহ  ব্রিজের পশ্চিম পাড়ের টোলপ্লাজা সংলগ্ন স্থানে তাদের ব্যবহৃত মোটরসাইকেলকে সজোরে চাপা দিয়ে চলে যায়। এতে তারা দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কাভার্ড ভ্যানের চাকার নিচে পিষ্ট হন। মুহূর্তেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনায় খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ, কুষ্টিয়া চৌড়হাস থানা হাইওয়ে পুলিশ, ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। ভেড়ামারা ফায়ার সার্ভিসের গাড়ি তাদের মরদেহ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।
ঈশ্বরদী থানার ওসি মো. মমিনুজ্জামান বলেন, গত পরশু দিন মোজাহারুল ইসলাম এখানে কাজে যোগদান করেছেন। তিনি মূলত তথ্য সংগ্রহের জন্যই এসেছিলেন। দুর্ঘটনায় মর্মান্তিক এই মৃত্যুর ১০ মিনিট আগেও থানার অন্য অফিসারের সঙ্গে তার কথা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD