• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুর থানা পুলিশের অভিযানে ৫ জুয়ারি আটক পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর মাদক বিরোধী অভিযান অভিযানে ১.৫ কেজি গাজা সহ স্বামী-স্ত্রী দুইজন গ্রেফতার চট্টগ্রাম (সিএমপি) ডবলমুরিং থানাধীন কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ০৫(পাঁচ) নারীসহ মোট ১৫(পনেরো) জন আটক চান্দিনায় পৃথক অভিযানে ১২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৩ কুমিল্লায় ৩৩৮০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার উপজেলা ছাত্র দলের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত কালিয়াকৈরে ধারালো ছুরিকাঘাতে গাড়ির হেলপার নিহত হয় ঝিকরগাছা বারবাকপুরের রকির বিরুদ্ধে সংবাদ সম্মেলন মান্দায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা,,, কালিয়াকৈরে বাসের পেছনে গরুবাহী ট্রাকের ধাক্কায় ২ জন নিহত আহত ৩ জন

কুমিল্লায় ৩৩৮০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

Muntu Rahman / ২ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

কুমিল্লা সংবাদদাতা

কুমিল্লায় মা”দ’কদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩ হাজার ৩৮০ পিস ই”য়া’বা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৭টা থেকে সকাল ৮টার মধ্যে কুমিল্লা নগরীর কোতয়ালী মডেল থানাধীন আলেখারচর বিশ্বরোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মাদ’কদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কুমিল্লার ‘খ’ সার্কেলের অভিযানে আলেখারচর বিশ্বরোডস্থ মেসার্স নাঈমুল ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসে অভিযান চালানো হয়। এ সময় বাসের ডি-৩ ও ডি-৪ নম্বর আসনে বসা দুই যাত্রীর নিজ নিজ দখল থেকে ৩ হাজার ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অধিদপ্তর সূত্রে জানা যায়, উদ্ধার করা ইয়াবার মধ্যে একটি শপিং ব্যাগের ভেতরে থাকা পলি জিপার থেকে ২ হাজার পিস এবং অপর একটি পলি জিপার থেকে ১ হাজার ৩৮০ পিস ই”য়া’বা উদ্ধার করা হয়।

এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তা’র করে তাদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানী ঢাকায় সরবরাহ করে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

অভিযান ও উদ্ধার কার্যক্রমের বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কুমিল্লার পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম ভূঁঞা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD