• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম:
র‍্যাবের অভিযানে জয়পুরহাট সদর এলাকা থেকে ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার নোয়াখালীতে ১১ (এগার) লিটার এ্যালকোহল সমৃদ্ধ বিয়ার ও ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন আসামি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুই জন আটক তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম ‎ তাহিরপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক,বিয়ে না করলে আত্মহত্যা হুমকি বড়ধুল ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাহিরপুর পাটলাই নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের দাবিতে শ্রীপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত বদলগাছীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য’ ঘোষিত বিলকুমারি-বিলজোয়ানার কার্যকর সুরক্ষার দাবি

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় ১৯৯তম ঈদের জামাত আয়োজনেট প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Muntu Rahman / ৭৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

এএসএম হামিদ হাসান

কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে আসন্ন ১৯৯তম ঈদুল আজহার বড় জামাত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

এবারের ১৯৯ তম এই ঈদের জামাতে ইমামতি করবেন মাওলানা আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। এছাড়া এবার ঈদ-উল-আযহার জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯ টায়।

প্রতিবছরের মতো এবারও ঈদের জামাত উপলক্ষে দূরের মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে থাকছে শোলাকিয়া এক্সপ্রেস নামে দুটি বিশেষ ট্রেন সার্ভিস।

বুধবার (১৩ মে) দুপুরে কিশোরগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শোলাকিয়া ঈদগা কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি জনাব সোহানা নাসরিনের সভাপতিত্বেনআরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার জনাব মোঃ তোফাজ্জল হোসেন, সিভিল সার্জন জনাব অভিজিৎ শর্মা, পৌর প্রশাসক জনাব জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মিজাবে রহমত, উপজেলা নির্বাহী অফিসার (সদর) জনাব কামরুল হাসান মারুফসহ বিভিন্ন দপ্তরের দপ্তরপ্রধানগণ।

সভায় ঈদ জামাতকে কেন্দ্র করে
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে ঈদগাহ মাঠের পরিষ্কার পরিচ্ছন্নতা, দৃশ্যমান উন্নয়নের জন্য সকলকে সহোযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি ঈদগাহ মাঠের ড্রেনেজ ব্যবস্থা উন্নতকরণ, ওজুখানা সংস্কার, মাঠের সার্বিক সংস্কার, নেটওয়ার্ক ব্যবস্থা উন্নতকরণ প্রক্রিয়া ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।

সভায় উপস্থিত সেনাবাহিনী, র‍্যাব,পুলিশ ও অন্যান্য বাহিনীর সমন্বয়ে আইনশৃঙ্খলা সেল ও মনিটরিং সেল গঠনের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD