• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাবিতে উদ্বৃত্ত টাকা ফেরত দিলো ভিপি চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ ও প্রস্তুতি সভা সুনামগঞ্জ কাবিটা বাস্তবায়ন মনিটরিং কমিটি গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ সাংবাদিকদের পেশাগত মানউন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিশ্বসাহিত্য কেন্দ্রের কোটি কোটি টাকার অনুদান ও শ্রমিকের প্রতি অবজ্ঞা তদন্তের দাবি ড. আসিফ মিজানের র‍্যাব ও বিজিবির যৌথ চিরুনি অভিযানে বিপুল পরিমান অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার তাহিরপুর রূপের রানী’খ্যাত জাদুকাটা নদী এখন নৌপথের এক ভয়াবহ চাঁদাবাজির করিডোরে পরিণত হয়েছে। প্রায় ২০ বছর আগে যেখানে নদীটির প্রস্থ ছিল মাত্র ৫৭ রাজশাহীতে কাটা হল ৩০ কাঠবাদাম গাছ গজারিয়ায় বিভিন্ন স্থানে নতুনভাবে প্রস্তুত চুনাপাথর কারখানা কটিয়াদী মডেল থানায় ‘ওপেন হাউজ ডে’তে অতিথিদের আপ্যায়নকে কেন্দ্র করে ফেসবুকে বিভ্রান্তিমূলক পোস্ট

কামারখন্দে কিশোরী ধর্ষণের ঘটনায় আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

Muntu Rahman / ১০৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

আশিকুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ৬ জন আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের উদ্যোগে পৃথকভাবে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এসব মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সপ্তাহে উপজেলার এক গ্রামে ওই কিশোরী ধর্ষণের শিকার হয়। ঘটনার পর এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ইতোমধ্যে পুলিশ ২ জনকে গ্রেপ্তার করেছে, তবে বাকি আসামিরা এখনও পলাতক। এ ঘটনায় দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি জানাচ্ছেন এলাকাবাসী।

সকালে উপজেলা বিএনপির নেতাকর্মীরা নিংধা কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ। তারা ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

অপরদিকে একই সময় কামারখন্দ সরকারি হাটখোলা আলী কলেজ চত্বরে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, “এ ধরনের ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি রোধে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে।”

এছাড়াও কামারখন্দ স্থানীয় উলামা ঐক্য পরিষদের উদ্যোগে গোইল এলাকায় আরেকটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা বলেন, সমাজে নৈতিক অবক্ষয় রোধে ধর্মীয় মূল্যবোধ ও সচেতনতা বৃদ্ধি করা জরুরি।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD