• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ডে উপজেলা সমবায় দপ্তরে নিবন্ধন কৃত সমিতি সংখ্যা ৭৯টি তারমধ্যে নিস্ক্রিয়৩৪ টি।।প্রায় ঘটছে গ্রাহকের টাকা নিয়ে উধাও হওয়ার ঘটনা নওগাঁয় সিআর মামলার ওয়ারেন্টভুক্ত ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারীসহ ৪ সদস্য গ্রেফতার, স্ট্যাম্প ও চেক উদ্ধার পাউলিতে ব্যক্তিগত উদ্যোগে ড্রেন নির্মাণ, পানি নিষ্কাশনে স্বস্তি হাজারো কৃষকের মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মহিপুরে উপজেলা ভিত্তিক ‘ম্যাথ মায়েস্ট্রো প্রতিযোগিতা-২০২৬’ অনুষ্ঠিত। কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ সক্রিয় কর্মী গ্রেফতার: তাহিরপুর সীমান্তে অনুপ্রবেশ করে কয়লা আনতে ভারতে গিয়ে বাংলাদেশী যুবকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত নওগাঁয় স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-নগদ টাকা লুটের অভিযোগ

কর্মস্থলে না এসেই বেতন নিচ্ছেন কোটালীপাড়া দাখিল মাদরাসার অফিস সহকারী হাদিউজ্জামান

Montu Rahman / ৫৭৭ Time View
Update : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩

কর্মস্থলে না এসেই বেতন নিচ্ছেন কোটালীপাড়া দাখিল মাদরাসার অফিস সহকারী হাদিউজ্জামান

আবু নাইম শাহ, স্টাফ রিপোটার

কর্মস্থলে প্রতিনিয়ত না এসেই প্রায় ৬ বছরের বেশি সময় ধরে সরকারি বেতন নিচ্ছেন মাদরাসার অফিস সহকারী হাদিউজ্জামান। অভিযোগ রয়েছে মাদরাসায় তার কাজ করার জন্য তিনি কিছু বেতন দিয়ে রেখেছেন একজন কর্মচারী। আর প্রতি মাসে হাদিউজ্জামান তুলছেন বেতন। । তবে প্রতিষ্ঠান প্রধান বলছেন, অফিস সহকারী ঠিক মত না থাকলেও তার বদলে পার্টটাইম একজন দায়িত্ব পালন করছেন। ফলে তেমন কোন সমস্যা হচ্ছে না। ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বলুহার ইসলামিয়া দাখিল মাদরাসায়।।

খোঁজ নিয়ে জানা যায়, গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায় অবস্থিত বলুহার ইসলামিয়া দাখিল মাদরাসা ১৯৯৯ সালে স্থাপিত ও ২০১০ সালে এমপিও ভুক্ত হয়। মাদরাসাটিতে ২৪৮ জন প্রায় শিক্ষার্থীর বিপরীতে রয়েছে ১৪ জন শিক্ষক ও ৬ জন কর্মচারী। চতুর্থ শ্রেণীর কর্মচারীর মধ্যে রয়েছে একজন আয়া, একজন পরিচ্ছন্ন কর্মী ও দুইজন নিরাপত্তা প্রহরী ।

মাদ্রাসাটি শুরু লগ্ন থেকে থেকে অফিস সহকারী হিসেবে নিয়োগ পান মোঃ হাদিউজ্জামান-(৪৫)। হাদিউজ্জামান মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মৃত হানিফের আপন ভাই। অফিস সহকারী মোঃ হাদিউজ্জামান ২০১৭ সাল থেকে মাদরাসাটিতে নিয়মিত অফিস না করে প্রতি মাসে তুলে নিচ্ছেন বেতন এবং তার অফিস সহায়ক কাজের জন্য মোঃ রাজিবুল ইসলাম নামে একজনকে দিয়ে পার্টটাইম সল্প বেতনে কাজ করান।

জানা যায়, অফিস সহকারীর বড় ভাই অত্র প্রতিষ্ঠানের সভাপতি এবং অন্য ভাই আশরাফুজ্জামান ঝন্টু অত্র মাদরাসার শিক্ষক ও কোটালীপাড়া পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর এবং এলাকার প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ কোন ব্যবস্থা গ্রহণ করতে সাহস পাননা। এমনকি শিক্ষার্থীরা কেউ তাকে বাংলা শিক্ষক হিসেবে জানে আবার অধিকাংশ শিক্ষার্থী তাকে চিনেন না কে হাদিউজ্জামান।

এলাকাবাসীর সূত্রে জানা যায়- তিনি একজন ঠিকাদার, ঔষধ ফার্মেসীর মালিক, একটি শিক্ষা প্রতিষ্ঠানের অফিস সহকারী সহ বিভিন্ন ব্যবসার সাথে জড়িত রয়েছে।
নাম না প্রকাশ করার শর্তে অনেকের অভিযোগ হাদিউজ্জামান এতোগুলো ব্যবসায়ীক প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকায় তিনি কিভাবে অত্র মাদরাসায় অফিস সহকারী পদে দায়িত্ব পালন করেন।

এ বিষয়ে জানতে চাওয়া হলে হাদিউজ্জামান বলেন, আমি নিয়মিত মাদরাসায় এসে হাজিরা দিয়ে যাই আর রাজিবুল নামে একজনকে দিয়ে কাজ করাই। এ ব্যাপারে রাজিবুল ইসলাম কোন কিছু বলতে রাজি হয় নাই।

এ ঘটনায় মাদরাসার সুপার মোঃ কবিরুল ইসলাম সত্যতা স্বীকার করে বলেন- হাদিউজ্জামান নিয়মিত না আসলেও রাজিবুল নামে যাকে রাখা হয়েছে তাকে মাদরাসার পক্ষ থেকে ও হাদিউজ্জামান এর পক্ষ থেকে তাকে কিছু বেতন দেওয়া হয়।।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সিদ্দিক নুর আলম বলেন- বিষয়টি জানতে পেরেছি তদন্ত করে বিধিমতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন – সরকারি কোন কর্মচারী এভাবে কার্যক্রম করতে পারবে না, এটা আইনানুগ কোন নিয়ম নেই , তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD