• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ যশোরে সাড়ে তিন কোটি টাকার স্বর্নবারসহ আটক ৩ উখিয়ায় সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার করল বিজিবি গণভোট পুনরায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের উদ্যোগে চকরিয়া মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী স্কুল এন্ড কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা কর্মসূচি সম্পন্ন সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ- ২০২৬ পালিত চকরিয়ায় আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত ও হত্যা মামলার প্রধান আসামি তৌহিদ গ্রেফতারে চকরিয়া থানা পুলিশের প্রেস কনফারেন্স জুলাই সনদ বাস্তবায়ন ও আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য দমনে সরকার ব্যর্থ – ইসহাক খন্দকার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

কটিয়াদীতে চার শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

Montu Rahman / ৩১৫ Time View
Update : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

এ.এস.এম হামিদ হাসান

​কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:

​কিশোরগঞ্জের কটিয়াদীতে তীব্র শীতে অসহায় ও ছিন্নমূল মানুষের কষ্ট লাঘবে চার শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলার বেথইর, পিপুলিয়া ও লাংটিয়াসহ বিভিন্ন এলাকার দুস্থ মানুষের হাতে এই উপহার তুলে দেওয়া হয়।

​বিশিষ্ট শিল্পপতি ও রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাহমুদুল ইসলাম ব্যক্তিগত উদ্যোগে এই কম্বল বিতরণের আয়োজন করেন। শীতের তীব্রতা বাড়ায় অসহায় মানুষের সামাজিক দায়বদ্ধতা থেকে এই সহায়তা প্রদান করা হয়।

​কম্বল বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন আলহাজ্ব জি এম কামরুল ইসলাম, আলহাজ্ব সিরাজুল ইসলাম, হাফেজ গোলাম কিবরিয়া, শফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আয়োজকরা কেবল এক জায়গায় সীমাবদ্ধ না থেকে অনেক শীতার্ত মানুষের ঘরে ঘরে গিয়েও সরাসরি কম্বল পৌঁছে দেন।

​উদ্যোক্তা আলহাজ্ব মাহমুদুল ইসলাম জানান, “শীত, বন্যা বা যেকোনো প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। প্রতিবছরের মতো এবারও আমরা শীতার্ত মানুষের কষ্ট কিছুটা কমানোর চেষ্টা করেছি। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”

​এ বিষয়ে তাঁর ছোট ভাই জি এম কামরুল ইসলাম বলেন, “শীতকাল দরিদ্র মানুষের জন্য অনেক কষ্টের। সমাজের সামর্থ্যবানরা এগিয়ে এলে তাদের এই কষ্ট লাঘব সম্ভব। আমরা পরিকল্পিতভাবে গ্রামের অধিক শীতপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে মানুষের দ্বারে দ্বারে কম্বল পৌঁছে দিচ্ছি। অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর আনন্দই আলাদা।”

​আয়োজক সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার অন্যান্য শীতপ্রবণ গ্রামগুলোতেও আরও শীতবস্ত্র বিতরণের পরিকল্পনা রয়েছে এবং ভবিষ্যতে এসব সামাজিক মানবিক কার্যক্রমের পরিধি আরও বাড়ানো হবে।

​স্থানীয় বাসিন্দারা এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সমাজের বিত্তবানরা এভাবে এগিয়ে এলে পিছিয়ে পড়া মানুষের জীবন কিছুটা হলেও স্বস্তিদায়ক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD