• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, নির্মাণাধীন ভবন কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা বাঁশতলায় ইয়াবা বিক্রির সময় জনতার হাতে ধরা ৩, পুলিশের হাতে সোপর্দ আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জরুরী সভায় শহীদ সরকার মঙ্গল বটিয়াঘাটায় নদী ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করেন এলজিডির খুলনা বিভাগীয় তত্ত্বাবধায়ক- নাজমুল হাসান চাঁপাইনবাবগঞ্জ  বালুগ্রাম  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত  শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা তিন কি:মি: খাল ভরাট চাঁচড়া ইউপির ১০ গ্রামের ফসল ডুবির দুশ্চিন্তায় কৃষক ষড়যন্ত্রমূলক মামলায় আসামিদের জামিন পুলিশের প্রশ্নবিদ্ধ তদন্ত গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে জামালগঞ্জে কর্মশালা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ফলোআপ পরিদর্শন

কক্সবাজারে সন্ত্রাসী হামলার শিকার চেয়ারম্যান আবদুল খালেক

Muntu Rahman / ১৯৬ Time View
Update : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

স্টাফ রিপোর্টার

কক্সবাজার আদালত প্রাঙ্গনে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল খালেক চৌধুরী।

আজ সোমবার (২১ অক্টোবর) সকাল সোয়া দশটার দিকে জজ কোর্ট প্রাঙ্গনে হামলার শিকার হন তিনি।
পরে অন্য আইনজীবীরা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান।
চেয়ারম্যান খালেক চৌধুরী কক্সবাজার জেলার  মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের দিনেজপুর এলাকার মৃত আবু বক্করের ছেলে।
আহত চেয়ারম্যান আব্দুল খালেক বলেন, পেশাগত কাজ শেষে আমি জজ কোর্ট থেকে ফিরছিলাম।  এ সময় এবি পার্টি জেলার সাবেক নেতা মহেশখালীর মৌলভীকাটা এলাকার আব্দুল জব্বারের ছেলে অ্যডভোকেট  নুরুল ইসলাম অতর্কিতভাবে আমার গতিরোধ করে শার্টের কলার ধরে চোর চোর বলে হামলা চালায়। এ সময় হামলায় অংশ নেন নাছির উদ্দিন হত্যা মামলার আসামী মুকবেকী খুশিয়ার পাড়া এলাকার মৃত আছদ আলীর ছেলে নুরুল হক, সিরাজুল ইসলাম প্রকাশ সিরু ডাকাত, নুরুল ইসলাম, আব্দুল গফুর, আবুল কাশেম আমাকে প্রকাশ্যে এলোপাতাড়ি কিল ঘুষি, লাথি মারতে থাকে। ঘটনার প্রত্যক্ষদর্শী ও অন্যান্য আইনজীবীরা এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।  প্রাথমিক চিকিৎসা সেবা শেষে আমি আইনজীবী সমিতিতে অভিযোগ দিয়েছি।
তিনি আরও বলেন, স্থানীয় নির্বাচন নিয়ে অ্যাডভোকেট নুরুল ইসলামের সাথে আমার পূর্বশত্রুতা ছিল। আজ সুযোগ বুঝে তারা আমাকে অর্তকিত হামলা চালিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেয়ার কথা জানান চেয়ারম্যান খালেক।
জানতে চাইলে অভিযুক্ত আইনজীবী নুরুল ইসলাম বলেন, আমিও শোনেছি কিছু লোক চেয়ারম্যান আব্দুল খালেককে হামলা করেছে। তাকে হামলার বিষয়টি আমি জানিও না। আমার বিরুদ্ধে তিনি মিথ্যা অভিযোগ আনছেন। অথচ ঐ সময় আমি চেম্বারে ছিলাম।
জানতে চাইলে জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল কালাম ছিদ্দিক বলেন, বিষয়টি আমি শোনেছি লিখিত অভিযোগ পলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD