• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ডে জাতীয় রক্তদান ও মরণোত্তর চক্ষু দান দিবস উপলক্ষে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত তাহিরপুর শাহ আরেফিন মাজার নিয়ে দুই পক্ষ মুখোমুখি প্রশাসন নীরব। দাউদকান্দিতে অ্যাম্বুলেন্সে রোগী পরিবহনের আড়ালে মাদক পাচারকালে দুইজন আটক: ৬৭২ বোতল স্কাফ সিরাপ জব্দ নারায়ণগঞ্জ ডিবি পুলিশ কর্তৃক পুলিশের লুট হওয়া ২৯ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার র‍্যাবের অভিযানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৯৬ বোতল ফায়ারডিল, ৯৮ বোতল কফ রিলিফ এবং ২০ বোতল বিদেশী মদ উদ্ধার  ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবে জরুরী সভা অনুষ্ঠিত ঐক্য, শান্তি ও উন্নয়নের অঙ্গীকার জানালেন দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী মন্টু মাস্টার মাদক বিরোধী অভিযানে নারায়ণগঞ্জে ৬৪২ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার বাঁশখালীতে জাতীয় যুব দিবস উদযাপন: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার আহ্বান – ফখরুল ইসলাম এমপি

উৎসবমুখর পরিবেশে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে

Montu Rahman / ৫৮ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে উৎসবমুখর পরিবেশে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে দৈনিক ইত্তেফাকের বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি উত্তম শর্মা, সাধারণ সম্পাদক পদে দৈনিক আমার বার্তার উপজেলা প্রতিনিধি আবদুল জলিল নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার সৈনিল ক্লাব ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের মোট ১৫ জন ভোটারের মধ্যে ১৫ জনই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার ও প্রেসক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

সভাপতি পদে উত্তম শর্মা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে আবদুল জলিল ৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী আলহাজ্ব মাহাবুর রহমান আঙ্গুর পান ৭ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে সাইফুল্লাহ সাইফ ও জাহিদুল ইসলাম হাসান উভয়েই ৭ ভোট পান। অপরদিকে কোষাধ্যক্ষ পদে রেজাউল ইসলাম ৯ ভোট পেয়ে নির্বাচিত হন। মোজাম্মেল হক পান ৭ ভোট। সাংগঠনিক পদে একটি ভোট বাতিল হয়।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের কার্যকরী সদস্য মমিনুর রশিদ (শাহীন), পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আমিনুল বাহার এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি রাশেদুন্নবী বাবু।

নির্বাচনকে ঘিরে প্রেসক্লাবের সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় প্রার্থী ও ভোটাররা সন্তোষ প্রকাশ করেন।

নবনির্বাচিত সভাপতি উত্তম শর্মা, সাধারণ সম্পাদক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ সাইফ ও কোষাধ্যক্ষ রেজাউল ইসলাম প্রেসক্লাবের সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা, অধিকার ও কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং বীরগঞ্জ মডেল প্রেসক্লাবকে আরও কার্যকর, গতিশীল ও সাংবাদিকবান্ধব সংগঠন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD