আজ দুপুরে ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা এবং যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ সরকার’র সাথে মতবিনিময় কালে ভেড়ামারা থানার নবাগত অফিসার ইনচার্জ আব্দুর রব তালুকদার বলেন, আপামর সকল শ্রেণি পেশার মানুষের জন্য আমার সেবার দরজা ২৪ ঘন্টা খোলা। আপনাদের সেবাদানের জন্য এসেছি। আপনাদের সবার সহযোগিতা পেলে ভেড়ামারা উপজেলা নতুন রুপে সাজাতে পারবো বলে আমার বিশ্বাস। মাদক, চাঁদাবাজ, ইভটিজিং, সন্ত্রাস, ফিটিংস পার্টিসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে নিরন্তর চেষ্টার কোন ত্রুটি থাকবেনা। আমি আপনাদেরই একজন। আপনাদের কাছের মানুষ হয়েই কাজ করতে চাই।
তার সুন্দর চিন্তা চেতনা কে সাধুবাদ জানিয়ে তিনি ও কাছের মানুষ হয়ে ভেড়ামারা বাসীর সেবা দানের মধ্যে দিয়ে আমাদেরই একজন হয়ে সবার অন্তর জয় করবেন এই প্রত্যাশায় ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা।
Devoloped By WOOHOSTBD