কটিয়াদী(কিশোরগঞ্জ) প্রতিনিধি:
মৃদু শৈত্যপ্রবাহ বইছে কিশোরগঞ্জ জেলায়। কয়েকদিন ধরেই দেখা মিলছে না সূর্যের। গত কয়েকদিন ধরেই টানা মৃদু শৈত্যপ্রবাহে স্থবির হয়ে পড়েছে জনজীবন। এ অবস্থায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জে।
আজ (২৮ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলী উপজেলায়। হাওর অধ্যুষিত এই উপজেলার তাপমাত্রা সকালে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, এদিন সারাদেশের মধ্যে নিকলীতেই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়।
নিকলী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম মাছুম জানান, আজকের তুলনায় আগামীকাল সোমবার শীতের তীব্রতা সামান্য কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। জেলার ওপর দিয়ে সকাল থেকেই মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। যার কারণে এ অঞ্চলের মানুষের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
চলতি মাসজুড়েই শীতের প্রভাব থাকবে বলে ধারণা করা হচ্ছে।
Devoloped By WOOHOSTBD