• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ যশোরে সাড়ে তিন কোটি টাকার স্বর্নবারসহ আটক ৩ উখিয়ায় সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার করল বিজিবি গণভোট পুনরায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের উদ্যোগে চকরিয়া মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী স্কুল এন্ড কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা কর্মসূচি সম্পন্ন সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ- ২০২৬ পালিত চকরিয়ায় আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত ও হত্যা মামলার প্রধান আসামি তৌহিদ গ্রেফতারে চকরিয়া থানা পুলিশের প্রেস কনফারেন্স জুলাই সনদ বাস্তবায়ন ও আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য দমনে সরকার ব্যর্থ – ইসহাক খন্দকার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

অবৈধ মাদকদ্রব্য ফেন্সি গাঁজা ইয়াবায় ছয়লাব বৈলপুর গ্রাম

Montu Rahman / ২৩৫ Time View
Update : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

মালিকুজ্জামান কাকা

একদিকে মাদক দ্রব্যের ছড়াছড়ি, আরেক দিকে জুয়া এই দুয়ে মিলে বোলপুর এখন অপরাধের স্বর্গরাজ্য যেন। মাদকে ভাসছে যশোর সদর উপজেলার বোলপুর বা বৈলতলা গ্রাম। সাধারণ গ্রামবাসী কার্যত মাদক কারবারি দের কাছে জীম্মি। সাধারণ মানুষ মুখ খুলতে পারছেনা। এসব মাদক ব্যাবসায়ী ২০২৪ সালের ৫ আগষ্টের আগ পর্যন্ত আওয়ামীলীগের রাজনীতি করলেও এখন তারা নিজেদের বিএনপি দাবি করছে। এই গ্রামে অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা ছড়িয়ে ছিটিয়ে। আর মাদক কারবারিরা চুটিয়ে নেশা দ্রব্য বিক্রি করছে।
বোলপুরের জলিল বড় ফেন্সিডিল কারবারি। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সে চৌগাছা উপজেলা সীমান্ত ব্যাবহার করে সে নিয়মিত ফেন্সিডিল আনে। তার পিতার নাম মোসলেম মিস্ত্রী। অভিযোগ রয়েছে ২০ বছরের বেশি ব্যবসা করে। উত্তর পাড়ায় কবর স্থান ও আসপাশ এলাকায় সে মাদক দ্রব্য বেচা কেনা করে। শহিদুলের দোকানের পিছনে জলিলের বাড়ি।
বোলপুরের ওবাইদুল গাঁজা সম্রাট। তার পিতা রেজেক আলী।
বোলপুরের ঝরের ছেলে ইকরাম ইয়াবা সম্রাট। তার আপন ভাই জাকির ও মাদক করবারে জড়িত।
ইকরাম যদি ইয়াবা সম্রাট হয় উজ্জ্বল মাদক দ্রব্য বাবার নাজির। এই উজ্জ্বলের পিতা হাই ফকির।
টিপুর চায়ের দোকানে জুয়া ব্যবসা। সব সময় সেখানে জুয়া খেলা হচ্ছে। টিপুর পিতা দবির মোল্লা।
গ্রামবাসী অভিযোগ করেছেন বোলপুরের সালাম মেম্বার নেতৃত্বে অপরাধীরা এসব অপরাধ করে। কারো নিষেধ এরা পারত পক্ষে মানেনা। আর প্রশাসনের ভয় এরা আমলে আনেনা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান সেখানে হয় কদাচিৎ।
সূত্র জানায় দীর্য দিন যুব সমাজ ধ্বংস ও অবৈধ মাদক করবারে জড়িত থাকলেও এসব মাদক কারবারি তালিকা ভুক্ত নয়। আর এই সুযোগ কাজে লাগিয়ে চুটিয়ে রমরমা মাদক কারবার চালাচ্ছে ঐ অপরাধী চক্র। দেখার যেন কেউ নেই।
এদের বাইরে রয়েছে কিছু কমিশন এজেন্ট। যারা খুচরা মাদক দ্রব্য বিক্রি করে থাকে। তবে গ্রামবাসী জানায়, রাঘব বোয়াল বা পালের গোদা মাদক কারবারি দমন হলে চুনো পুঁটি এমনিতেই ভালো হয়ে যাবে। এরা বড় ফ্যাক্ট নয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপ পরিচালক পারভীন আখতার এ বিষয়ে বলেন, যশোরে নিয়মিত মাদক বিরোধী অভিযান চলমান আছে। অবৈধ নতুন মাদক কারবারি কেউ এড়িয়ে থাকতে পারে এবং সুনিদৃষ্ট অভিযোগ থাকলে দোষী মাদক কারবারিদের বিরুদ্ধে অবশ্যই অভিযান পরিচালিত হবে। অবৈধ মাদক কারবারিরা সামাজিক দুর্বত্ত। তাদের কখনোই ছাড় দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD