• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে এসআরবি’র অভিযানে বিদেশি রিভলবারসহ শিহাব উদ্দীন গ্রেফতার বটিয়াঘাটার জলমায় ওয়ার্ড বিএনপির প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ’র প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নওগাঁর ধামইরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জে ৬ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান বাঁশখালী মাদ্রাসা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত যশোর সদর পুলিশ কর্তার মোটরসাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার, আটক ২ কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের ৯১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন কুষ্টিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ভেঙে দেওয়া হলো কিলন ও চিমনি ভেড়ামারা উপজেলা ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার জোর দাবি এলাকাবাসীর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

অবৈধ কৃষি ঔষধ কারখানায় মোবাইল কোর্ট ও যৌথ বাহিনীর অভিযান: ৩ জনের কারাদণ্ড

Montu Rahman / ১২৯ Time View
Update : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

মীর মোঃ সাজন
হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা বাজার ও উত্তর গড়ামি গ্রামে ভোরে পরিচালিত এক বিশেষ অভিযানে অবৈধ কৃষি ঔষধ ও কীটনাশক উৎপাদনকারী একটি কারখানা থেকে বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ এবং তিনজনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়েছে।

রবিবার
(২৩ নভেম্বর) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত সেনাবাহিনী, পুলিশ ও কৃষি বিভাগের যৌথ অভিযানে ভেজাল ও অনুমোদনহীন কীটনাশক উৎপাদনের অভিযোগে এ পদক্ষেপ নেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম।

মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্তরা হলেন:
১.মোঃ আলমগীর (৩২), পিতা সমুজ আলী: ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০ টাকা জরিমানা।
২.মোঃ সাইফুল ইসলাম (২৮), পিতা মোঃ ফরিদ মিয়া: ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০ টাকা জরিমানা।
৩.মোঃ জামাল মিয়া (৪৮), পিতা আ. ছামাদ: ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০ টাকা জরিমানা।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আটককৃতরা দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই ক্ষতিকর উপাদানে তৈরি কীটনাশক মজুত ও সরবরাহ করে আসছিলেন। যা কৃষকদের ফসলের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াচ্ছিল।

ইউএনও মোঃ শফিকুল ইসলাম বলেন,
“কৃষকের স্বার্থ রক্ষায় এবং বাজারে ক্ষতিকর কীটনাশকের সয়লাব ঠেকাতে এ ধরনের অভিযান চলমান থাকবে। ভেজাল উৎপাদনে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD