• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম ‎ তাহিরপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক,বিয়ে না করলে আত্মহত্যা হুমকি বড়ধুল ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাহিরপুর পাটলাই নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের দাবিতে শ্রীপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত বদলগাছীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য’ ঘোষিত বিলকুমারি-বিলজোয়ানার কার্যকর সুরক্ষার দাবি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা (UNO Yoshimasa)। বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত শতবর্ষী লাইব্রেরীটিতে সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে হাজার হাজার মূল্যবান বই দৌলতপুরে শরীফ উদ্দিন জুয়েলের মা’এর ১৫ তম মৃত্যু বার্ষিকী পালিত

অনুগল্প : বয়স

Muntu Rahman / ২৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

নিশাত তাবাসসুম

এই বয়সটার মজার ব্যাপার হলো, মন খারাপ থাকলেও কেউ চট করে ধরে ফেলতে পারে না। কান্নায় ফুলে যাওয়া চোখ জোড়াকেও কোনো একটা বাহানায় চাইলে এড়িয়ে যাওয়াই যায়। অসহায় ভারী কন্ঠ? সে তো বাঁ হাতের তুড়ি। ওই তো, ঠান্ডায় গলা বসে যাওয়ার অজুহাত।

মেঘ যেমন সূর্যকে আড়াল করে রাখে। তেমনি এই বয়সটায় ‘মিথ্যে হাসি’ নামক অপ্রত্যাশিত বস্তু বা যা-ই বলা হোক না কেন একে তা দিয়েই যাবতীয় মন খারাপ, যন্ত্রণায় ছিঁড়ে যাওয়া মাথার অসুখ, বুকের কান্না, হতাশা, বিচ্ছিরি দীর্ঘশ্বাস…. সবটা ঢেকে দেওয়া যায়। খুব গভীরভাবে না তাকালে চট করে ধরে ফেলা যায় না একদমই। আর গভীরভাবে তাকানোর সময়? সে তো কারোর হাতেই থাকে না। তাই কেউ ধরে ফেলতেও পারে না। আমরাও বেঁচে যাই হাজার খানেক ছুঁড়ে দেওয়া প্রশ্নের তীর থেকে। কারণ এই বয়সটায় যে কান্না করা ভীষণ বারণ। তা-ও অন্য কারোর সামনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD