• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটায় দুই বছর ধরে সরকারি বই পরিবহন ভাতা থেকে বঞ্চিত শিক্ষকরা সিরাজগঞ্জে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে হাফেজ আলীমের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ফেন্সিডিল ও মোটরসাইকেল জব্দ সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক মুন্সিগঞ্জের গজারিয়ায় তেতৈতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকারের ৪ নিহত গুরুত্ব আহত ২০ রাঙ্গামাটি জেলার কোতোয়ালী থানাধীন এলাকায় ৫০ লিটার দেশীয় মদ নারীসহ সাতজন গ্রেফতার কুমিল্লা জেলার কোতোয়ালি থানার অধিনে ডাকাতি মামলার পাঁচ আসামি গ্রেফতার ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৫ জন গ্রেফতার ২৮ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকারসহ ১ মাদক কারবারী গ্রেফতার

১৫ই আগস্ট পালন উপলক্ষ্যে গাংগাইল ইউনিয়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।।

Montu Rahman / ৪৫১ Time View
Update : শনিবার, ১২ আগস্ট, ২০২৩

১৫ই আগস্ট পালন উপলক্ষ্যে গাংগাইল ইউনিয়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।।

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৫নং গাংগাইল ইউনিয়নে ১৫ই আগস্ট পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ই আগস্ট) বিকালে নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী মিলনায়তনে ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ আশরাফুজ্জামান খোকনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পিয়ারুলের সঞ্চালনায় বিশদ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রস্তুতিমূলক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন নান্দাইল আসনের দুই বারের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ারুল আবেদীন খান তুহিন। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান এডভোকেট আসাদুজ্জামান নয়ন, উপজেলা আওয়ামী লীগের সদস্য দেলোয়ার হোসেন দিলু, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি কামরুজ্জামান ভূইয়া রিপন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোয়াজাম্মেল হক বাচ্চু প্রমুখ। এসময় গাংগাইল ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিন বলেন, ১৫ই আগস্টের জাতীয় শোককে শক্তিতে পরিণত করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাতে হবে।
Hide quoted text

মো: শহিদুল ইসলাম পিয়ারুল
নান্দাইল, ময়মনসিংহ।
১২-০৮-২০২৩ইং
০১৭১৫-৮১৯৭০৯


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD